যায়েদ ও সাঈদের কাজের প্রতি সমাজের কতিপয় মানুষের দৃষ্টিভঙ্গি হাদিসের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যায়েদ ও সাঈদের কাজের প্রতি সমাজের কতিপয় মানুষের দৃষ্টিভঙ্গি হলো ঈর্ষা । সৎ কাজে প্রতিযোগিতা অত্যন্ত ভালো একটি গুণ। মহান আল্লাহ তায়ালা মুমিনদেরকে সৎ কাজে প্রতিযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। মহান আল্লাহ বলেন, “অতএব, তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও।” (সূরা আল-বাকারা : ১৪৮) আর দানশীল ব্যক্তির সাথে ঈর্ষা করার অনুমতি রাসুল (সা.)-এর একটি হাদিস থেকে পাওয়া যায়, যেখানে রাসুল (সা.) বলেছেন, “দু'ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। একজন হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন আর তাকে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার তাওফিক দিয়েছেন। অপর ব্যক্তি হচ্ছে সেজন যাকে আল্লাহ গভীর জ্ঞান দিয়েছেন। আর সে জ্ঞান অনুসারে বিচার ফায়সালা করে ও তা অন্যকে শিক্ষা দেয়।” (বুখারি ও মুসলিম) হিংসা ইসলামে হারাম। তবে ঈর্ষা করা যায়। কেউ খুব পুণ্যবান হলে তার মতো পুণ্যবান হওয়ার প্রয়াসে প্রতিযোগিতা করাকে ঈর্ষা বলে । উদ্দীপকে বর্ণিত যায়েদ ও সাঈদের কাজের প্রতি সমাজের কতিপয় মানুষের দৃষ্টিভঙ্গি হাদিসের আলোকে ঈর্ষা বলে বিবেচিত হয় ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
যায়েদ ও সাঈদের কাজের প্রতি সমাজের কতিপয় মানুষের দৃষ্টিভঙ্গি হাদিস…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর