শেয়ারFacebookWhatsApp

আবিরের কর্ম কী? এর ধর্মীয় শিক্ষা বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আবিরের কর্মটি হলো সালাত। আহকাম আরকানসহ নির্দিষ্ট সময়ে শরিয়ত কর্তৃক নির্ধারিত বিশেষ নিয়মে ইবাদত পালন করাকে সালাত বলে। সালাতের ধর্মীয় অনেক গুরুত্ব ও শিক্ষা রয়েছে। সালাত ইসলামের ২য় স্তম্ভ। প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এছাড়া জুমআর নামায, ঈদের নামায, বিতরের নামায ও তারাবির নামায আদায় করাও আবশ্যক । সালাত মুমিনের পরিচায়ক। আল্লাহ তায়ালা এজন্য মুমিনদের বলেছেন, “তোমরা সালাত কয়েম কর এবং যাকাত দাও। (সূরা বাকারা : ৪৩) তিনি আরও বলেছেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু কর। (সূরা বাকারা : ৪৩) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “সালাত হলো জান্নাতের চাবি।” (মিশকাতুল সালাবিহ) তিনি আরও বলেছেন, “সালাত হলো মুমিনের জন্য মিরাজস্বরূপ। (ইবনে মাজাহ) সালাত ত্যাগ করা কুফর। এ ব্যাপারে আল্লাহ বলেন- وَمَا مَتَعَهُمْ أَن تُقْبَلَ مِنْهُمْ نَفَقَالَهُمْ إِلَّا أَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَبِرَسُوْلِهِ وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كَسَالَى وَلَا يُنْفِقُونَ إِلَّا وَهُمْ كَارِهُونَ. অর্থাৎ, “তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া কোনো কারণ নেই যে, তারা আল্লাহ ও তার রাসুলের সাথে কুফরি করছে। আর তারা সালাতে অলসতার সাথে আসে এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ ব্যয় করে।” (সূরা তাওবা : ৫৪) মহানবি (সা.) আরও বলেন, “মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামায ছেড়ে দেওয়া।” (ইবনে মাজাহ) শেষ বিচারের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। এজন্য রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নুর হবে। (তাবারানি)

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আবিরের কর্ম কী? এর ধর্মীয় শিক্ষা বর্ণনা কর।

উদ্দীপক

আবির মহল্লার একটি বড় ঘরে ভোর, দুপুর, বিকেল, সন্ধ্যা এবং রাতে পরিষ্কার হয়ে একদল লোকের সাথে বিশেষ কায়দায় ইবাদত করেন। তার ভাই আমিন বছরের একটা নির্দিষ্ট সময়ে তার সম্পদের ২.৫ ভাগ আল্লাহর নির্দেশিত আট শ্রেণির গরিব মানুষের মধ্যে বণ্টন করেন।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

এমন উদ্ভূত সমস্যা, যার সমাধান পবিত্র কুরআন ও হাদিসে সরাসরি নেই, তা সমাধানের জন্য মুজতাহিদগণ তাদের সূক্ষ্ম গবেষণা প্রয়োগের মাধ্যমে কুরআন ও হাদিসের আলোকে যে অভিমত পেশ করেছেন তাদের সেসব ভিন্ন ভিন্ন অভিমতকে মাযহাব বলে।

উত্তর

মহানবি (সা.) বলেছেন, সালাত জান্নাতের চাবি। সালাত ইসলামের দ্বিতীয় রুকন। তাওহিদ ও রিসালাতের ঘোষণা দেওয়ার সাথে সাথেই সালাত আদায় করায় বাধ্যকতা অর্পিত হয়। স্বেচ্ছায় সালাত ত্যাগ করা কুফরি। সালাত ত্যাগ করে মুমিন হওয়া যায় না এবং জান্নাতেও যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে অবশ্যই ফরজ ও ওয়াজিব নামায সঠিকভাবে নিয়মিত আদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই। তাই জান্নাত পেতে হলে অবশ্যই সালাত আদায় করতে হবে। যা উক্ত হাদিসটি প্রমাণ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আবিরের কর্মটি হলো সালাত। আহকাম আরকানসহ নির্দিষ্ট সময়ে শরিয়ত কর্তৃক নির্ধারিত বিশেষ নিয়মে ইবাদত পালন করাকে সালাত বলে। সালাতের ধর্মীয় অনেক গুরুত্ব ও শিক্ষা রয়েছে। সালাত ইসলামের ২য় স্তম্ভ। প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এছাড়া জুমআর নামায, ঈদের নামায, বিতরের নামায ও তারাবির নামায আদায় করাও আবশ্যক । সালাত মুমিনের পরিচায়ক। আল্লাহ তায়ালা এজন্য মুমিনদের বলেছেন, “তোমরা সালাত কয়েম কর এবং যাকাত দাও। (সূরা বাকারা : ৪৩) তিনি আরও বলেছেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু কর। (সূরা বাকারা : ৪৩) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “সালাত হলো জান্নাতের চাবি।” (মিশকাতুল সালাবিহ) তিনি আরও বলেছেন, “সালাত হলো মুমিনের জন্য মিরাজস্বরূপ। (ইবনে মাজাহ) সালাত ত্যাগ করা কুফর। এ ব্যাপারে আল্লাহ বলেন- وَمَا مَتَعَهُمْ أَن تُقْبَلَ مِنْهُمْ نَفَقَالَهُمْ إِلَّا أَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَبِرَسُوْلِهِ وَلَا يَأْتُونَ الصَّلَاةَ إِلَّا وَهُمْ كَسَالَى وَلَا يُنْفِقُونَ إِلَّا وَهُمْ كَارِهُونَ. অর্থাৎ, “তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া কোনো কারণ নেই যে, তারা আল্লাহ ও তার রাসুলের সাথে কুফরি করছে। আর তারা সালাতে অলসতার সাথে আসে এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ ব্যয় করে।” (সূরা তাওবা : ৫৪) মহানবি (সা.) আরও বলেন, “মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামায ছেড়ে দেওয়া।” (ইবনে মাজাহ) শেষ বিচারের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। এজন্য রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নুর হবে। (তাবারানি)

উত্তর

উদ্দীপকে বর্ণিত আমিনের সম্পদ বণ্টনের বিষয়টি হলো যাকাত । নিসাব পরিমাণ সম্পদের মালিক বছরান্তে শরিয়ত কর্তৃক নির্দিষ্ট খাতে ২.৫% হারে সম্পদ ব্যয় করাকে যাকাত বলে। যাকাতের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। যাকাত একটি কল্যাণকর ইসলামি অর্থব্যবস্থা। যাকাতের মাধ্যমে সমাজে অভাব-অনটন থাকে না এবং অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসে। পক্ষান্তরে, যাকাত অনাদায়ে সমাজে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়। সমাজের সকলকে ইসলাম সমমর্যাদা দিয়েছে। যাকাত চালুর মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূর করে উভয়কে সমপর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে। “প্রত্যেক মুসলমান পরস্পরের ভাই” ইসলামের এ ধারণাকে যাকাত আরও সুপ্রতিষ্ঠিত করেছে। যাকাতের সম্পদ প্রদানের মাধ্যমে ধনী ও গরিব শ্রেণির মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। পুঁজিবাদী তথা ধনী ব্যক্তিদের সম্পদের পাহাড় গড়ে তোলার জঘন্য প্রবণতা হ্রাসে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাকাত ব্যবস্থার ফলে এক ব্যক্তির সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ থাকে না। যাকাত প্রদানের মাধ্যমে বিত্তশালীদের দানশীল মানসিকতার বিকাশ ঘটে। যার ফলে তারা অনেক জনহিতকর কাজে অর্থব্যয়ে উদ্বুদ্ধ হয়ে ওঠে। এছাড়া যাকাত প্রদানের শরিয়ত নির্ধারিত ৮টি খাতের অনেক খাত আছে যা জনকল্যাণমূলক। যাকাতের অর্থের ফলে সমাজে দুঃখী, দরিদ্র, অভাবীদের সংখ্যা হ্রাস পায়। তাদের দারিদ্র্য বিমোচনের ফলে সমাজ ও রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ফলে দেশীয় ও বহির্বিশ্বের ঋণের দায়ভার থেকে রাষ্ট্র ও জনসাধারণ মুক্তিলাভ করে থাকে। যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের মাঝে সহানুভূতি সৃষ্টি হয় । গরিবরা তাতে গভীরভাবে কৃতজ্ঞ হয়। তাই বলা যায়, ইসলামি জীবনব্যবস্থায় যাকাতের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।