জনাব 'ত' এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব 'ত'-এর আলোচিত বিষয়টি হলো সালাত। সালাত একটি ফরজ বা অবশ্যকরণীয় ইবাদত। কুরআন মাজিদে অসংখ্য স্থানে আল্লাহ তায়ালা সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ পালন করা ফরজ, অস্বীকার করা কুফরি। সালাত পালন না করা কবিরা গুনাহ। সেজন্য রাসুলুল্লাহ (স) ও ব্যাপকভাবে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন— 'তোমরা সালাত কায়েম করো। (সুরা আল- বাকারা : ১১০) ইসলামের ধর্মীয় কাঠামো যে পাঁচটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে সালাত তার মধ্যে দ্বিতীয়। মূল স্তম্ভ বা বুনিয়াদ ছাড়া কোনো ঘর বা স্থাপনার অস্তিত্ব লাভ যেমন সম্ভব নয়, তেমনি সালাত বাদ দিয়ে ইসলামকে কল্পনা করাও অসম্ভব। সালাত ইসলাম ও ইমানের প্রতীক। যথাযথভাবে সালাত আদায়ে মানুষের মধ্যে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভের উপলব্ধি হয়। সালাতকে বলা হয়, মহান আল্লাহর প্রতি মানুষের আনুগর্ত্যের শ্রেষ্ঠ প্ৰকাশ এবং সর্বোত্তম ইবাদত। সালাতের মাধ্যমেই আল্লাহ তায়ালার ক্ষমা পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি, মৌলিক আনুষ্ঠানিক ইবাদত হিসেবে সালাতের ধর্মীয় গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'ত' এর আলোচিত বিষয়টি ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর