জনাব 'হ' এবং জনাব 'স' এর আলোচিত ইবাদতটি চিহ্নিতপূর্বক জনাব 'হ' এর আলোচিত বিষয়টির যথার্থতা নিরূপণ করো ।
উত্তর: উদ্দীপকে জনাব হ' এবং জনাব 'স'-এর আলোচিত ইবাদতটি হলো সাওম। সাওমের মাধ্যমে মানুষ তার কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য এবং সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে খাদ্যগ্রহণ ও যৌনাচার থেকে বিরত থাকার নাম সাওম। মুসলিম জাতির জন্য আল্লাহ তায়ালা যে ইবাদতসমূহ পালন করা ফরজ করেছেন সাওম তার মধ্যে অন্যতম । সাওম সমাজের বিত্তবান মানুষের মনে বিত্তহীনদের জন্য ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করে এবং দরিদ্র মানুষের প্রতি তাদের সহযোগিতার হাত প্রসারিত, করতে অনুপ্রেরণা দেয়। আর এই ইবাদতের আলোচনা উদ্দীপকেও লক্ষ করা যায়। সাওম পালনের মাধ্যমেই সাওম পালনকারী শয়তানের কুমন্ত্রণা ও জৈবিক পারস্পরিক কামনা থেকে নিজেকে রক্ষা করতে পারে। সাওম পালন করলে সমাজের বিত্তবান মানুষ সমাজের নিরন্ন ও ক্ষুধাপীড়িত মানুষের দুঃখ-কষ্ট অনুভব করতে পারে এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারে। সাওমের মাধ্যমে ব্যক্তি বিভিন্ন ধরনের গুনাহ থেকে মুক্তি লাভ করে। রাসুল (স) বলেন, 'যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমযানের সাওম পালন করে, তার আগের সব গুনাহ ক্ষমা করা হয়।' (বুখারি ও মুসলিম) সুতরাং উদ্দীপকে জনাব 'হ' এবং জনাব 'স'-এর মধ্যকার সাওম বিষয়ক আলোচনাটি যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'হ' এবং জনাব 'স' এর আলোচিত ইবাদতটি চিহ্নিতপূর্বক জনাব 'হ' এর আ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর