স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত চিহ্নিত করে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত জাকাতকে নির্দেশ করে। জাকাতের সামাজিক প্রভাব অপরিসীম। জাকাত একটি ফরজ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূল স্তম্ভ। জাকাতের মাধ্যমে সম্পদের সুষম বণ্টন, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাস করা সম্ভব। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জাকাত ইসলামের সেতুবন্ধ। স্থানীয় খতিবের বক্তব্যে জাকাতের কথা প্রকাশ পায়। উদ্দীপকের খতিব বলেন, ইসলামের প্রকৃত বৈষম্য নিরসনে যথাযথ ক্ষেত্রে অর্থব্যয় গুরুত্বপূর্ণ। রাসুল (স) এ ধরনের ইবাদতকে সেতুবন্ধ আখ্যায়িত করেছেন। যা জাকাতকেই নির্দেশ করে। জাকাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। জাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। কেননা সমাজে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে তা গরিবদের সচ্ছলতার জন্য ব্যয় করা হবে। জাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এতে করে আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়ে থাকে । ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। তাই পরিশেষে বলা যায়, স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত জাকাতকে নির্দেশ করে। সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত চিহ্নিত করে এর সামাজিক প্রভা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর