মুকিত সাহেবের কর্মের আধ্যাত্মিক শিক্ষা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুকিত সাহেবের কর্মটি হলো হজ। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। হজের আধ্যাত্মিক অনেক শিক্ষা রয়েছে। ১. আল্লাহর কাছে উপস্থিত হওয়ার অনুভূতি : মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের প্রতিটি কাজকর্মে এ ভাবধারা রাখবে যে তারা আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না; তাঁর কাছে উপস্থিত হতে হবে । মুমিনদের এ অনুভূতির প্রতিফলন ঘটে হজে । ২. তাওহিদের বিশ্বাস : কাবাঘর এবং কাবা সংশ্লিষ্ট অন্যান্য পবিত্ৰ স্থান ও নিদর্শন যিয়ারত করার মধ্যে আল্লাহর তাওহিদের সুদূরপ্রসারী শিক্ষা নিহিত রয়েছে। ৩. আল্লাহর সান্নিধ্য লাভের উপায় : হজ পালনের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্য প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়। ইহরাম, তাওয়াফ, তালবিয়া, কুরবানিসহ হজের যাবতীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে মানবমন প্রভুপ্রেমে গভীরভাবে আকৃষ্ট হয়। ফলে বান্দা তার প্রভুর নিবিড় সান্নিধ্য প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে। ৪. আল্লাহর খলিফার বৈশিষ্ট্য অর্জন : হজের অনুষ্ঠানমালা আল্লাহর আইনের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ এবং আল্লাহর প্রতিনিধি হওয়ার উপযোগী বৈশিষ্ট্য অর্জনের এক দুর্লভ সুযোগ করে দেয়। ৫. দায়িত্বানুভূতির উন্মেষ : মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে -ও আল্লাহর খলিফা হিসেবে হাজিদের মধ্যে হজের অনুষ্ঠানমালা তীব্র দায়িত্বানুভূতির উন্মেষ ঘটে। ৬. আল্লাহভীতি অর্জন : হজ পালনের মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি গভীর মনোযোগী হয়। এ অবস্থায় সে প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে চলে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মুকিত সাহেবের কর্মের আধ্যাত্মিক শিক্ষা বর্ণনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর