সালাম যে ইবাদাত পালন করে তার পরিচয় ও সামাজিক গুরুত্ব বর্ণনা কর
উত্তর: রিফা সাওম পালন করেছে। সামাজিক জীবনে এর গুরত্ব অপরিসীম। ইসলামি পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার আহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। উদ্দীপকের রিফা যে ইবাদাতের কথা বলা হয়েছে সেটি হলো সাওম। সাওমের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অনেক গুরুত্ব রয়েছে। নিচে এর সামাজিক প্রভাব আলোচনা করা হলো- সাওম পালনের কারণে সকাল থেকে সন্ধ্যা অভুক্ত থাকতে হয়। ফলে বিত্তশালী ক্ষুধার্তদের ক্ষুধার যন্ত্রণা অনুধাবন করতে পারে। গরিবের দুঃখ ও অনাহরের কষ্ট উপলদি করতে পারে। রোজাদার যাবতীয় ঝগড়া বিবাদ, স্ব-কলহ, কামনা-বাসনা, ক্রোধ-নেশা, মিথ্যা প্রতারণা ও অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখে এবং একটি আদর্শ সুন্দর 'জীবন লাভে ধন্য হয়। ফলে সমাজে শান্তি বিরাজ করে। অধিক সওয়াবের আশায় একে অপরকে ইফতার করায়, সাহরি খাওয়ায়, বেশি বেশি দান সদকাহ করে। এতে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি সৃষ্টি হয়। সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। তাই আদর্শ সমাজ বিণির্মানে সাওম বা রোজার প্রভাব অপরিসীম। বস্তুত প্রতিবছর দীর্ঘ একমাস রোজা ব্রত পালনের অনুশীলন ব্যক্তিকে তথা সমাজের প্রত্যেকটি মানুষকে সারাজীবনের জন্য চরিত্রবান ও আদর্শবান করে তোলে। ফলে সমাজের মধ্যস্থিত পাপাচার, অন্যায়, অপরাধ প্রভৃতি গর্হিত কাজসমূহ দূরীভূত হয়ে স্থায়ী ও সুখী সুন্দর পুত-পবিত্র আদর্শ সমাজ গঠিত হয়। মানুষের উন্নতি ও বিকাশের জন্য উত্তম পরিবেশ প্রয়োজন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সালাম যে ইবাদাত পালন করে তার পরিচয় ও সামাজিক গুরুত্ব বর্ণনা কর
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর