শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন আমলের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সালাত বা নামাজের কথা বলা হয়েছে। নির্দিষ্ট কিছু আরকানসহ নির্দিষ্ট সময়ে আদায়কৃত একটি ইবাদাতের নাম সালাত, যা মহান আল্লাহ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানদের ওপর দৈনিক পাঁচ বার আদায় করা ফরজ করেছেন। উদ্দীপকে দৈনিক পাঁচ বার একটি বিশেষ আমল সম্পাদনের কথা বলা হয়েছে। আমরা জানি, প্রাপ্ত বয়স্ক সকল মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সালাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। মুসলমানগণ এ সালাত যথা সময়ে যথা নিয়মে আদায় করে। এ পাঁচ ওয়াক্ত সালাত হলো- ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। অতএব বলা যায়, উদ্দীপকে এ পাঁচ ওয়াক্ত সালাতের কথাই বলা হয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন আমলের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আল্লাহ বলেছেন, “ওমা খালাকতুল জিন্না অলইনসা ইল্লা লিয়া বুদুন” আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি। কতিপয় মানুষ আল্লাহর নির্দেশমতো দিনে পাঁচবার বিশেষ আমল সম্পাদন করে ।

Dhaka · 2022

উত্তর

সাওম অর্থ বিরত থাকা, আত্মসংযম করা।

উত্তর

যাকাতের নিসাব হলো যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণ । অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। যেমন— সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এ থেকে তৈরি গহনা অথবা সমমূল্য থাকলে অথবা এর সমপরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হবে। স্বর্ণ ও রূপার এ পরিমাণকে যাকাতের নিসাব বলে। যদি এ নিসাব পরিমাণ সমমূল সম্পদ কোনো ব্যক্তির কাছে এক বছর অতিবাহিত হয় তখন তাকে যাকাত দিতে হয়।

উত্তর

উদ্দীপকে সালাত বা নামাজের কথা বলা হয়েছে। নির্দিষ্ট কিছু আরকানসহ নির্দিষ্ট সময়ে আদায়কৃত একটি ইবাদাতের নাম সালাত, যা মহান আল্লাহ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানদের ওপর দৈনিক পাঁচ বার আদায় করা ফরজ করেছেন। উদ্দীপকে দৈনিক পাঁচ বার একটি বিশেষ আমল সম্পাদনের কথা বলা হয়েছে। আমরা জানি, প্রাপ্ত বয়স্ক সকল মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সালাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। মুসলমানগণ এ সালাত যথা সময়ে যথা নিয়মে আদায় করে। এ পাঁচ ওয়াক্ত সালাত হলো- ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। অতএব বলা যায়, উদ্দীপকে এ পাঁচ ওয়াক্ত সালাতের কথাই বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত সালাত নামক ইবাদাতটি মানুষকে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব শেখায়। সালাত ইসলামি জীবনদর্শনের অন্যতম স্তম্ভ । ইসলামে সালাতের গুরুত্ব এতই বেশি যে, সালাত ব্যতীত ইসলামের কল্পনাই করা যায় না। উদ্দীপকে সালাতের কথা বলা হয়েছে। মানুষের সমাজজীবনে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন— মুসলমানগণ সালাত আদায়ের লক্ষ্যে প্রত্যহ পাঁচবার নির্ধারিত সময়ে মসজিদে আসে এবং ধনী-গরিব, ছোট-বড় সকলে মিলে-মিশে কাতারবন্দী হয়ে দাঁড়ায় এবং কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার সাথে সালাত আদায় করে। এতে মানুষ নিয়মশৃঙ্খলার প্রশিক্ষণ পায়। এছাড়াও জামাতে সালাত আদায়ের মাধ্যমে মুসল্লিদের মধ্যে এক অনুপম ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। একতার বন্ধন সুদৃঢ় হয়। সালাতে শৃঙ্খলার প্রশিক্ষণ লাভ করা যায়। যখন ইমাম সাহেব রুকু বা সেজদায় যায় তখন কেউ অহেতুক নড়াচড়া করে সালাতের পরিবেশ নষ্ট করে না চিৎকার-চেঁচামেচি ও কথাবার্তা বলা চেষ্টা কেউ করে না। প্রতিদিন পাঁচবার সামষ্টিক সালাতে শৃঙ্খলার এই কঠোর অনুশীলনের ফলে সমাজজীবনে শৃঙ্খলাবোধ সৃষ্টি হয়। পরিশেষে বলা যায়, মানুষকে নিয়মশৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ শেখানো, সামাজিক সম্প্রীতিতে উজ্জীবিত করা ইত্যাদি ক্ষেত্রে সালাত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।