“উদ্দীপকে উল্লিখিত ইবাদাত শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব শেখায়।”
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সালাত নামক ইবাদাতটি মানুষকে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব শেখায়। সালাত ইসলামি জীবনদর্শনের অন্যতম স্তম্ভ । ইসলামে সালাতের গুরুত্ব এতই বেশি যে, সালাত ব্যতীত ইসলামের কল্পনাই করা যায় না। উদ্দীপকে সালাতের কথা বলা হয়েছে। মানুষের সমাজজীবনে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন— মুসলমানগণ সালাত আদায়ের লক্ষ্যে প্রত্যহ পাঁচবার নির্ধারিত সময়ে মসজিদে আসে এবং ধনী-গরিব, ছোট-বড় সকলে মিলে-মিশে কাতারবন্দী হয়ে দাঁড়ায় এবং কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার সাথে সালাত আদায় করে। এতে মানুষ নিয়মশৃঙ্খলার প্রশিক্ষণ পায়। এছাড়াও জামাতে সালাত আদায়ের মাধ্যমে মুসল্লিদের মধ্যে এক অনুপম ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। একতার বন্ধন সুদৃঢ় হয়। সালাতে শৃঙ্খলার প্রশিক্ষণ লাভ করা যায়। যখন ইমাম সাহেব রুকু বা সেজদায় যায় তখন কেউ অহেতুক নড়াচড়া করে সালাতের পরিবেশ নষ্ট করে না চিৎকার-চেঁচামেচি ও কথাবার্তা বলা চেষ্টা কেউ করে না। প্রতিদিন পাঁচবার সামষ্টিক সালাতে শৃঙ্খলার এই কঠোর অনুশীলনের ফলে সমাজজীবনে শৃঙ্খলাবোধ সৃষ্টি হয়। পরিশেষে বলা যায়, মানুষকে নিয়মশৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ শেখানো, সামাজিক সম্প্রীতিতে উজ্জীবিত করা ইত্যাদি ক্ষেত্রে সালাত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকে উল্লিখিত ইবাদাত শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব শেখায়।”
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর