অধ্যাপক আব্দুল আযীয কোন গুণের কথা বলেছেন? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অধ্যাপাক আব্দুল আযীয সত্যবাদিতা গুণের কথা বলেছেন। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হচ্ছে 'সিদক'। সত্য বলার অভ্যাস কিংবা অভ্যস্তরূপে সত্য বলাকে সত্যবাদিতা বলে । সত্য মানুষকে শাশ্বত ন্যায়ের পথে পরিচালিত করে। সে মিথ্যা বলার অভিশাপ থেকে মুক্তি পায়। ইসলামের বিধি-বিধান ও নীতিমালা সত্যবাদিতারই পরম প্রকাশ। স্বাভাবিকভাবে সত্যের অনুশীলন তাই । ইসলামেরই অনুশীলন। মানব জীবনে সত্যবাদিতার প্রভাব সীমাহীন। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনোরূপ অন্যায় ও অত্যাচার করতে পারে না । “সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে।” (আবু মর্যাদা লাভ দাউদ) সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, করে। আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তায়ালা বলেন, “এ তো সেই দিন, যে দিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা বিশেষ উপকার দান করবে। তাদের জন্য রয়েছে জান্নাত।” (সূরা আল-মায়িদা: ১১৯) মহানবি (সা.) বলেন, “তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায় । আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।” (বুখারি ও মুসলিম) এভাবে ব্যক্তি যখন সত্য বলে, সত্যবাদিতায় অভ্যস্ত হয়ে ওঠে এমনকি তার নাম আল্লাহর কাছে পরম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়, তখন তার জান্নাত লাভ সুনিশ্চিত হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
অধ্যাপক আব্দুল আযীয কোন গুণের কথা বলেছেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর