আল্লাহ তায়ালা এক বিশেষ উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন । উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর: আল্লাহ তায়ালার এক বিশেষ উদ্দেশ্যে' তথা ইবাদাতের জন্যই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তায়ালা মানবজাতি এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন। এ মর্মে আল্লাহ তায়ালা পবিত্র 1 রি কুরআনে ইরশাদ করেন— অর্থ : জ্বিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি । (সূরা আয্-যারিয়াত : ৫৬) নামায কায়েম করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে আইন। কেননা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন- অর্থ : "আর আমার স্মরণের জন্য সালাত কায়েম কর।” (সূরা ত্বোয়া- হা : ১৪) ইসলামি চিন্তা ধারায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হলো আখিরাতের জীবন। আখিরাতের সুখই প্রকৃত সুখ। আখিরাতের সাফল্য হলো আসল সাফল্য। সালাত ব্যক্তিকে আখিরাতে সাফল্য লাভের পূর্ণ নিশ্চয়তা দেয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা বলেন- قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ الَّذِينَ هُمْ فِي صَلَواتِهِمْ خَاشِعُوْنَ. অর্থ : মুমিনরা সাফল্য লাভ করছে। যারা তাদের সালাতে বিনয়ী ও নম্র। (সূরা আল মুমিনুন : ১-২) আল্লাহর জন্য রুকু সিজদা করা মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন- يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُو رَبَّكُمْ وَافَعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ অর্থ : “হে মুমিনগণ, তোমরা রুকু কর, সিজদা কর, তোমাদের পালনকর্তার ইবাদাত কর এবং সৎকাজ সম্পাদন কর। আশা করা যায়, তোমরা সফল হবে।” (সূরা হজ : ৭৮) উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আল্লাহ মানবজাতিকে অবশ্যই তার ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন— একথা অবশ্যই সত্য এবং এটি কখনও অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে ইমান থাকবে না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আল্লাহ তায়ালা এক বিশেষ উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন । উদ্দীপকের…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর