ব্যক্তিজীবনে ইমরানের বন্ধু নির্বাচনের প্রভাব বিশ্লেষণ কর ।
উত্তর: ব্যক্তিজীবনে বন্ধু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদ্দীপকে ইমরানের বন্ধু নির্বাচন ও অসৎ সঙ্গের কারণে তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে । বন্ধু নির্বাচন করতে রাসুল (সা.)-এর হাদিসের ভাষ্য হলো— “মানুষ তার বন্ধুর ধর্মমতের দ্বারা প্রভাবিত হয়। সুতরাং তোমরা দেখে নাও, কে তোমাদের বন্ধু।” (মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিযি) একজন বন্ধু ব্যক্তিজীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করে। একজন মুমিন করে আকিদাহ, চিন্তাচেতনা ও সংস্কৃতির ওপর প্রতিষ্ঠিত থাকতে চাইলে বন্ধু নির্বাচনে অবশ্যই দূরদর্শিতার পরিচয় দিতে হবে। এক- মুমিন অপর মুমিনকে বন্ধু বানাবে, কোনো বিধর্মীকে নয়। কেননা মুসলিম অমুসলিমের জীবনাদর্শ সম্পূর্ণ বিপরীত। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, “মুমিনারা কাফিরদেরকে অন্যান্য মুমিন ব্যতীত বন্ধু হিসেবে গ্রহণ করবে না ।” (সূরা আলে-ইমরান : ২৮) সৎসঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ। তাই অসৎ, লম্পট, দুশ্চরিত্র, খারাপ কেউ বন্ধু হলে ইমরানের মতো ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। কাজেই বন্ধু গ্রহণের ক্ষেত্রে কঠোরভাবে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তি বন্ধু নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভরশীল ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ব্যক্তিজীবনে ইমরানের বন্ধু নির্বাচনের প্রভাব বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর