শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত জনাব আহসান কোন মৌলিক ইবাদাত পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আহসান ইসলামের অন্যতম মৌলিক ইবাদাত হজ পালনে ব্যর্থ হয়েছেন। কেননা কোভিড-১৯ এর প্রেক্ষিতে পবিত্র মক্কায় গমনে নিষেধাজ্ঞা ছিল। বিশ্ব পরিমণ্ডলে সাম্য, মৈত্রী, শৃঙ্খলা আর ঐক্যবোধের চূড়ান্ত নিদর্শন হলো হজ। এ সম্মেলন ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ বিকাশের এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এর চেয়ে বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। এ উপলক্ষে আরবি, আযমী, চীনা, জাপানি, ইউরোপীয়, আমেরিকান, ইরানি, ইরাকি, মিশরি, সুদানি, পাকিস্তানি, বাঙালি, হিন্দুস্তানি, তাতার, তুর্কি, বর্মি, নিগ্রো, সাইবেরীয়ান, মোঙ্গলস, নাইজেরিয়ান ইত্যাদি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতির ধারক এক তাওহিদে বিশ্বাসী। মুসলিম সাদা-কালো, ধনী, নির্ধন, উঁচু-নীচু, মনিব-ভৃত্য নির্বিশেষে একই উদ্দেশ্যে একই স্থানে সমবেত হয়। সেখানে জাতিতে জাতিতে, বর্ণে, বর্ণে, ভাষায় ভাষায়, হৃদয়ে হৃদয়ে ঘটে সত্যিকার মিলন । ইহরামের একই পোশাকে সজ্জিত হয়ে ক্ষুদ্র আত্মবোধের সব রকমের ভেদাভেদের ঊর্ধ্বে ওঠে যায় সবাই। একে অন্যের দেশ, ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, রাষ্ট্র, সমাজ, শিক্ষা ও অর্থনীতি সম্বন্ধে অবহিত হয়ে পরস্পর সমঝোতা ও সৌহার্দ সৃষ্টির সুযোগ পায়। এসব কারণে হজের আন্তর্জাতিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত জনাব আহসান কোন মৌলিক ইবাদাত পালনে ব্যর্থ হয়েছেন?…

উদ্দীপক

কোভিড-১৯-এর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের একটি দেশ-বিদেশিদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করার কারণে ধনাঢ্য আহসান সাহেব একটি মৌলিক ইবাদাত পালনে ব্যর্থ হন । অন্যদিকে, তার বন্ধু আফিফ একটি ইবাদাত পালনের জন্য সম্পদের হিসাব করে একটি নির্দিষ্ট অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি ক্রয় করে এলাকার অভাবী মানুষের মধ্যে বিতরণ করেন ।

Barisal · 2021

উত্তর

মুমিনদের জন্য মিরাজস্বরূপ ইবাদাতের নাম সালাত ।

উত্তর

সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। এটি হাদিসে কুদসী; যা আল্লাহ তায়ালার বাণী। এ হাদিসে সাওমের বিনিময়ে কী পরিণাম দেওয়া হবে তা উল্লেখ করা হয়েছে। মূলত এর মাধ্যমে রোযাদারদের বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে। কেননা রোযা এমন ইবাদাত, যা প্রদর্শন করা যায় না। এটি শুধু আল্লাহর জন্য হয়ে থাকে। তাই আল্লাহ সন্তুষ্ট হয়ে রোযাদারকে রোযার বিনিময়ে সওয়াব দান করবেন। এজন্য আল্লাহ তায়ালা বলেন, আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান দশ থেকে সাতশতগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, শুধু সাওম ব্যতীত। নিশ্চয়ই সাওম আমারই জন্য আর আমিই এর প্রতিদান দেব। (বুখারি ও মুসলিম) অর্থাৎ সাওমের প্রতিদান কল্পনাতীত। যা শুধুমাত্র আল্লাহ তায়ালাই জানেন ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আহসান ইসলামের অন্যতম মৌলিক ইবাদাত হজ পালনে ব্যর্থ হয়েছেন। কেননা কোভিড-১৯ এর প্রেক্ষিতে পবিত্র মক্কায় গমনে নিষেধাজ্ঞা ছিল। বিশ্ব পরিমণ্ডলে সাম্য, মৈত্রী, শৃঙ্খলা আর ঐক্যবোধের চূড়ান্ত নিদর্শন হলো হজ। এ সম্মেলন ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ বিকাশের এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এর চেয়ে বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। এ উপলক্ষে আরবি, আযমী, চীনা, জাপানি, ইউরোপীয়, আমেরিকান, ইরানি, ইরাকি, মিশরি, সুদানি, পাকিস্তানি, বাঙালি, হিন্দুস্তানি, তাতার, তুর্কি, বর্মি, নিগ্রো, সাইবেরীয়ান, মোঙ্গলস, নাইজেরিয়ান ইত্যাদি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতির ধারক এক তাওহিদে বিশ্বাসী। মুসলিম সাদা-কালো, ধনী, নির্ধন, উঁচু-নীচু, মনিব-ভৃত্য নির্বিশেষে একই উদ্দেশ্যে একই স্থানে সমবেত হয়। সেখানে জাতিতে জাতিতে, বর্ণে, বর্ণে, ভাষায় ভাষায়, হৃদয়ে হৃদয়ে ঘটে সত্যিকার মিলন । ইহরামের একই পোশাকে সজ্জিত হয়ে ক্ষুদ্র আত্মবোধের সব রকমের ভেদাভেদের ঊর্ধ্বে ওঠে যায় সবাই। একে অন্যের দেশ, ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, রাষ্ট্র, সমাজ, শিক্ষা ও অর্থনীতি সম্বন্ধে অবহিত হয়ে পরস্পর সমঝোতা ও সৌহার্দ সৃষ্টির সুযোগ পায়। এসব কারণে হজের আন্তর্জাতিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আফিফ প্রতিবছর সম্পদের হিসাব করে একটি নির্দিষ্ট অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি কিনে দরিদ্র, অভাবী, লোকদের মাঝে বিতরণ করেন। তার এ কাজটি যাকাত। যাকাত ইসলামের তৃতীয় রুকন এবং অন্যতম মৌলিক ইবাদাত । যাকাত শব্দটি যাকা থেকে নির্গত। এর আভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা, প্রাচুর্য, প্রশংসা ইত্যাদি। যাকাতকে এজন্য বলা হয়, কেননা এতে একদিকে যেমন সম্পদ বৃদ্ধি পায়, অপরদিকে যাকাত দাতার মালের পবিত্রতা অর্জিত হয়। যেমন আল্লাহ বলেছেন- خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُظهِرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا অর্থাৎ, “তাদের সম্পদ থেকে সাদাকা (যাকাত) গ্রহণ করুন । এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন।” (সূরা তাওবা : ১০৩) ইসলামের তৃতীয় ভিত্তি হলো যাকাত। ধনী-দরিদ্রের ব্যবধান রোধে এটি একটি চমৎকার ব্যবস্থাপত্র। সম্পদের সুষম বণ্টন ও গতিশীলতায় মানবরচিত জীবনব্যবস্থার ব্যর্থতা আর সীমাবদ্ধতার বিকল্প অর্থনৈতিক দর্শন হলো 'যাকাত' । যাকাতের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। ধনীরা তাদের সম্পদের কিছু অংশ গরিবদের যাকাত দিলে গরিবদের সম্পদ কিছুটা বেড়ে যায় এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয় । এভাবে যাকাত বণ্টনের ফলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাদের ওপর সাদাকাহ (যাকাত) ফরজ করেছেন, যা তাদের ধনীদের নিকট হতে আদায় করে দরিদ্রের মধ্যে বণ্টন করা হবে।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জনাব আফিফ নির্দিষ্ট ইবাদাত পালন তথা যাকাত আদায়ের উদ্দেশ্যে সম্পদের হিসাব করে নির্দিষ্ট অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন এলাকার দরিদ্র, অভাবী লোকদের বিতরণ করেন। তার এ কাজের দ্বারা সমাজে আর্থিক অসংগতি দূর হবে, গরিবরা স্বাবলম্বী হতে পারবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।