উদ্দীপকে উল্লিখিত জনাব আফিফের কর্মকাণ্ডের প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আফিফ প্রতিবছর সম্পদের হিসাব করে একটি নির্দিষ্ট অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি কিনে দরিদ্র, অভাবী, লোকদের মাঝে বিতরণ করেন। তার এ কাজটি যাকাত। যাকাত ইসলামের তৃতীয় রুকন এবং অন্যতম মৌলিক ইবাদাত । যাকাত শব্দটি যাকা থেকে নির্গত। এর আভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা, প্রাচুর্য, প্রশংসা ইত্যাদি। যাকাতকে এজন্য বলা হয়, কেননা এতে একদিকে যেমন সম্পদ বৃদ্ধি পায়, অপরদিকে যাকাত দাতার মালের পবিত্রতা অর্জিত হয়। যেমন আল্লাহ বলেছেন- خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُظهِرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا অর্থাৎ, “তাদের সম্পদ থেকে সাদাকা (যাকাত) গ্রহণ করুন । এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন।” (সূরা তাওবা : ১০৩) ইসলামের তৃতীয় ভিত্তি হলো যাকাত। ধনী-দরিদ্রের ব্যবধান রোধে এটি একটি চমৎকার ব্যবস্থাপত্র। সম্পদের সুষম বণ্টন ও গতিশীলতায় মানবরচিত জীবনব্যবস্থার ব্যর্থতা আর সীমাবদ্ধতার বিকল্প অর্থনৈতিক দর্শন হলো 'যাকাত' । যাকাতের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়। ধনীরা তাদের সম্পদের কিছু অংশ গরিবদের যাকাত দিলে গরিবদের সম্পদ কিছুটা বেড়ে যায় এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয় । এভাবে যাকাত বণ্টনের ফলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাদের ওপর সাদাকাহ (যাকাত) ফরজ করেছেন, যা তাদের ধনীদের নিকট হতে আদায় করে দরিদ্রের মধ্যে বণ্টন করা হবে।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জনাব আফিফ নির্দিষ্ট ইবাদাত পালন তথা যাকাত আদায়ের উদ্দেশ্যে সম্পদের হিসাব করে নির্দিষ্ট অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন এলাকার দরিদ্র, অভাবী লোকদের বিতরণ করেন। তার এ কাজের দ্বারা সমাজে আর্থিক অসংগতি দূর হবে, গরিবরা স্বাবলম্বী হতে পারবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আফিফের কর্মকাণ্ডের প্রভাব মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর