নিজার কর্মকাণ্ডে কোন ইবাদাতের পরিচয় ফুটে উঠেছে? দারিদ্র্য বিমোচনে উক্ত ইবাদাতের গুরুত্ব বিশ্লেষণ কর ।
উত্তর: নিজার কর্মকাণ্ডে যাকাতের পরিচয় ফুটে উঠেছে। দারিদ্য বিমোচনে যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত একটি কল্যাণকর ইসলামি অর্থব্যবস্থা। যাকাতের মাধ্যমে সমাজে অভাব- অনটন থাকে না এবং অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসে। সমাজের সকলকে ইসলাম সমমর্যাদা দিয়েছে। যাকাত চালুর মাধ্যমে ধনী- পরবের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূর করে উভয়কে সমপর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে। “প্রত্যেক মুসলমান পরস্পরের ডাই”— ইসলামের এ ধারণাকে যাকাত আরও সুপ্রতিষ্ঠিত করেছে। যাকাতের সম্পদ প্রদানের মাধ্যমে ধনী ও গরিব শ্রেণির মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। পুঁজিবাদী তথা ধনী ব্যক্তিদের সম্পদের পাহাড় গড়ে তোলার জঘন্য প্রবণতা হ্রাসে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাকাত ব্যবস্থার ফলে এক ব্যক্তির সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ থাকে না যাকাত প্রদানের মাধ্যমে বিত্তশালীদের দানশীল মানসিকতার বিকাশ ঘটে। যার ফলে তারা অনেক জনহিতকর কাজে অর্থব্যয়ে উদ্বুদ্ধ হয়ে ওঠে। এছাড়া যাকাত প্রদানের শরিয়ত নির্ধারিত ৮টি খাতের অনেক খাত আছে যা জনকল্যাণমূলক। যাকাতের অর্থের ফলে সমাজে দুঃখী, দরিদ্র, অভাবীদের সংখ্যা হ্রাস পায়। তাদের দারিদ্র্য বিমোচনের ফলে সমাজ ও রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ফলে দেশীয় ও বহির্বিশ্বের ক্ষণের দায়ভার থেকে রাষ্ট্র ও জনসাধারণ মুক্তিলাভ করে থাকে। যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের মাঝে সহানুভূতি সৃষ্টি হয়। পরিবরা তাতে গভীরভাবে কৃতজ্ঞ হয় । অতএব উপরিউক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, যাকাত একটি কল্যাণকর অর্থব্যবস্থা। যাকাত ধনী ও গরিবের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে অর্থনৈতিক কার্যক্রম তৃণমূলে সম্প্রসারিত করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং মজবুত অর্থনীতি গড়ে তোলে। পরপর কল যায়, দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
নিজার কর্মকাণ্ডে কোন ইবাদাতের পরিচয় ফুটে উঠেছে? দারিদ্র্য বিমোচনে …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর