শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত জনাব রাফিদ কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত রাফিদ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহর নৈকট্যলাভের আশায় নির্দিষ্ট দিনে ইহরামের সাথে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। শরিয়তের বিধান মেনে হজ পালন করলে আখিরাতে সাফল্য নিশ্চিত। রাসুল (স) বলেন, 'কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছুই নয়' (সুনানে নাসাঈ)। তাছাড়া হজ হলো একটি বার্ষিক মহাসম্মেলন । মুসলিমরা প্রতি বছর নির্ধারিত স্থানে সমবেত হয়ে তাদের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পরবর্তী বছরের কর্মসূচি প্রণয়ন করে। এভাবে বিশ্বভ্রাতৃত্বের একটি সুদৃঢ় প্লাটফর্ম তৈরি হয়। এটি রাফিদের বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকের রাফিদ এমন একটি ইবাদতের কথা বলে, যা পবিত্র হয়ে এবং সব প্রকার পাপ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতে হয়। এর প্রতিদান হলো জান্নাত । রাফিদ সাহেব এই ইবাদতের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব জাগ্রত হওয়ার কথাটিও উল্লেখ করেন। হজ হলো আখিরাতে সাফল্য তথা জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম । হজের মহাসম্মেলন বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বও জাগ্রত করে । তাই রাফিদ হজের প্রতিই ইঙ্গিত করেছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত জনাব রাফিদ কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ…

উদ্দীপক

রাফিদ ও সাবিক দ্বাদশ শ্রেণির ছাত্র। দুজনের আলাপচারিতায় রাফিদ বলল, মহান আল্লাহ তায়ালা বান্দার জন্য এমন একটি ইবাদতের ব্যবস্থা করেছেন, যা পবিত্র হয়ে, সকল প্রকার পাপ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করলে তার একমাত্র প্রতিদান জান্নাত। এই ইবাদত বিশ্ব ভ্রাতৃত্বকেও জাগ্রত করে। অপরপক্ষে সাবিক বলল, বন্ধু! এমন একটি ইবাদত আছে যা পালনের মাধ্যমে অশ্লীলতা, অন্যায়-অবিচার, জুলুম দূর হয়ে যায়।

Dhaka · 2019

উত্তর

সাওম অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা।

উত্তর

জাকাত প্রদানকারীরা জাকাত প্রদানের ফলে মনের সংকীর্ণতা ও কৃপণতাকে অতিক্রম করতে পারে। জাকাত মানুষকে দানশীল ও উদার হওয়ার শিক্ষা দেয়। নিঃস্বার্থভাবে ও প্রাপ্তির আশা ছাড়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে ব্যক্তি প্রতিবছর তার সম্পদের নির্দিষ্ট একটি অংশ জাকাত হিসেবে নির্দিষ্ট খাতে দান করে। ফলে সে কৃপণতার জঘন্য ত্রুটি থেকে রক্ষা পায় । এতে ব্যক্তির সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও পরকালীন কল্যাণ লাভ সহজ হয়। ফলে সে হয় একজন সফল মানুষ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রাফিদ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহর নৈকট্যলাভের আশায় নির্দিষ্ট দিনে ইহরামের সাথে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। শরিয়তের বিধান মেনে হজ পালন করলে আখিরাতে সাফল্য নিশ্চিত। রাসুল (স) বলেন, 'কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছুই নয়' (সুনানে নাসাঈ)। তাছাড়া হজ হলো একটি বার্ষিক মহাসম্মেলন । মুসলিমরা প্রতি বছর নির্ধারিত স্থানে সমবেত হয়ে তাদের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পরবর্তী বছরের কর্মসূচি প্রণয়ন করে। এভাবে বিশ্বভ্রাতৃত্বের একটি সুদৃঢ় প্লাটফর্ম তৈরি হয়। এটি রাফিদের বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকের রাফিদ এমন একটি ইবাদতের কথা বলে, যা পবিত্র হয়ে এবং সব প্রকার পাপ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতে হয়। এর প্রতিদান হলো জান্নাত । রাফিদ সাহেব এই ইবাদতের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব জাগ্রত হওয়ার কথাটিও উল্লেখ করেন। হজ হলো আখিরাতে সাফল্য তথা জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম । হজের মহাসম্মেলন বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বও জাগ্রত করে । তাই রাফিদ হজের প্রতিই ইঙ্গিত করেছে।

উত্তর

উদ্দীপকে সাবিকের বক্তব্যে ইসলামের মৌলিক ইবাদত সালাতের মাধ্যমে অশ্লীলতা ও অন্যায়মুক্ত সমাজ গঠনের বিষয়টি ফুটে উঠেছে। সালাত হলো এমন একটি ইবাদত, যার জন্য কিছু রুকন রয়েছে এবং যা নির্ধারিত কিছু জিকির ও শর্তের মাধ্যমে নির্ধারিত সময়ে সম্পাদন করতে হয়। সালাত মানুষের মনে তাকওয়া সৃষ্টির মাধ্যমে অন্তরের পাপ-পঙ্কিলতা দূর করে এবং অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে' (সুরা আনকাবুত: ৪৫)। মূলত সালাতের মাধ্যমে মানুষের মাঝে আল্লাহভীতি ও প্রেম জাগরিত হয়। ফলে সে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হতে পারে না। একজন নামাজি কোনো মিথ্যা ও অবৈধ কাজে অংশগ্রহণ করতে গেলে আল্লাহর ভয় তাকে শঙ্কিত করে এবং পাপ থেকে ফিরিয়ে রাখে। সাবিকের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকে রাফিদ ও সাবিক দ্বাদশ শ্রেণির ছাত্র। ইবাদত সম্পর্কে আলোচনার এক পর্যায়ে সাবিক বলে, এমন একটি ইবাদত আছে, যা পালনের মাধ্যমে অশ্লীলতা, অন্যায়, অবিচার ও জুলুম দূর হয়ে যায়। সাবিক তার এ বক্তব্যের মাধ্যমে মৌলিক ইবাদত সালাতের প্রতিই ইঙ্গিত করেছেন। কারণ সালাতই অন্তরে তাকওয়া সৃষ্টি করে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখে এবং পাপ থেকে বিরত রাখে। সুতরাং অন্তরে তাকওয়া সৃষ্টি করে পাপ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য আমাদের উচিত শরিয়তের বিধান মোতাবেক সঠিকভাবে সালাত আদায় করা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।