উদ্দীপকে উল্লেখিত জনাব সাবিকের বক্তব্যে কী ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সাবিকের বক্তব্যে ইসলামের মৌলিক ইবাদত সালাতের মাধ্যমে অশ্লীলতা ও অন্যায়মুক্ত সমাজ গঠনের বিষয়টি ফুটে উঠেছে। সালাত হলো এমন একটি ইবাদত, যার জন্য কিছু রুকন রয়েছে এবং যা নির্ধারিত কিছু জিকির ও শর্তের মাধ্যমে নির্ধারিত সময়ে সম্পাদন করতে হয়। সালাত মানুষের মনে তাকওয়া সৃষ্টির মাধ্যমে অন্তরের পাপ-পঙ্কিলতা দূর করে এবং অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে' (সুরা আনকাবুত: ৪৫)। মূলত সালাতের মাধ্যমে মানুষের মাঝে আল্লাহভীতি ও প্রেম জাগরিত হয়। ফলে সে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হতে পারে না। একজন নামাজি কোনো মিথ্যা ও অবৈধ কাজে অংশগ্রহণ করতে গেলে আল্লাহর ভয় তাকে শঙ্কিত করে এবং পাপ থেকে ফিরিয়ে রাখে। সাবিকের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকে রাফিদ ও সাবিক দ্বাদশ শ্রেণির ছাত্র। ইবাদত সম্পর্কে আলোচনার এক পর্যায়ে সাবিক বলে, এমন একটি ইবাদত আছে, যা পালনের মাধ্যমে অশ্লীলতা, অন্যায়, অবিচার ও জুলুম দূর হয়ে যায়। সাবিক তার এ বক্তব্যের মাধ্যমে মৌলিক ইবাদত সালাতের প্রতিই ইঙ্গিত করেছেন। কারণ সালাতই অন্তরে তাকওয়া সৃষ্টি করে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখে এবং পাপ থেকে বিরত রাখে। সুতরাং অন্তরে তাকওয়া সৃষ্টি করে পাপ থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য আমাদের উচিত শরিয়তের বিধান মোতাবেক সঠিকভাবে সালাত আদায় করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব সাবিকের বক্তব্যে কী ফুটে উঠেছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর