উদ্দীপকে উল্লেখিত জনাব রাহাত কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব রাহাত সাহেব সাওমের প্রতি ইঙ্গিত করেছেন। সাওম ইসলামের পাঁচটি মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম। সাওম বা রোজা হলো নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কার্যাবলি থেকে বিরত থাকা। সাওম সমাজের মানুষের মাঝে ব্যবধান দূর করে অন্যের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে সাহায্য করে। তাই সহানুভূতি, সহমর্মিতা, সাম্য, ভ্রাতৃত্ব ইত্যাদি প্রতিষ্ঠায় সাওমের ভূমিকা ব্যাপক। এটি যেমন সমাজে সমতা আনে তেমনি ব্যক্তির অন্তরকে পবিত্র রাখে। সাওম পালনের সময় ব্যক্তি মিথ্যাচার, গিবত, যৌনাচার ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখে। যার ফলে শয়তানের কু-মন্ত্রণা থেকে নিজেকে রক্ষা এবং সংযমের চর্চা করা যায়। এজন্যই রাসুল (স) বলেন, 'সাওম হলো ঢালস্বরূপ' (সহিহ বুখারি)। এর বর্ণনা রাহাতের বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকের রাহাত এমন একটি ইবাদতের কথা বলে যা, সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে এবং পাপ-পুণ্যের মাঝে ঢাল হিসেবে কাজ করে । তার এ বক্তব্য নিঃসন্দেহে সাওমকে নির্দেশ করে। কারণ, সাওম পালনের মাধ্যমেই ব্যক্তি পাপ থেকে দূরে থাকতে পারে এবং ধনীরা অভাবীদের কষ্ট উপলব্ধি করতে পারে। তাই বলা যায়, ঢালস্বরূপ ইবাদত হিসেবে এখানে সাওমের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব রাহাত কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর