উদ্দীপকে উল্লেখিত জনাব সাফিনের বক্তব্যে কী ফুটে উঠেছে? এর অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব সাফিনের বক্তব্যে জাকাতের বিষয়টি ফুটে উঠেছে আর এ অর্থনৈতিক প্রভাব খুবই উল্লেখযোগ্য। জাকাত একটি ফরজ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূল স্তম্ভ। জাকাতের মাধ্যমে সম্পদের সুষম বণ্টন, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাস করা সম্ভব। জাকাত দানের ফলে ধনীরা গরিব-দুঃখী মানুষের অভাব ও কষ্টের সাথে পরিচিত হয় এবং গরিব মানুষও তাদের সহানুভূতিতে মুগ্ধ হয়। ফলে ধনী-গরিব উভয়ের মাঝে এক সহযোগিতা ও সহানুভূতির সম্পর্ক তৈরি হয়। এজন্য রাসুল (স) বলেন, 'জাকাত ইসলামের সেতুবন্ধন' (মুসলিম)। সাফিনের বক্তব্যেও বিষয়টি ফুটে ওঠে। উদ্দীপকের সাফিন তার বন্ধু রাহাতকে বলে! মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্য একটি ইবাদত রয়েছে। যাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে। সাফিনের বক্তব্যে ধনী-গরিবের সেতুবন্ধন হিসেবে বিবেচিত জাকাতের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক ক্ষেত্রে জাকাত ইতিবাচক প্রভাব ফেলে। জাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। কেননা সমাজে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে তা গরিবদের সচ্ছলতার জন্য ব্যয় করা হবে। জাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এতে করে আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়ে থাকে। ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। সুতরাং বলা যায়, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে জাকাত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব সাফিনের বক্তব্যে কী ফুটে উঠেছে? এর অর্থনৈতিক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর