উদ্দীপকে কোন ইবাদাতের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে হজ নামক ইবাদাতের কথা বলা হয়েছে। হজ শব্দের অর্থ জিয়ারত করা, সাক্ষাত করা, ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মকানুন অনুসারে মক্কায় পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে । উদ্দীপকে রহিম সাহেব এমন এক ইবাদাতের কথা বলেছেন, দূরদেশে গিয়ে আদায় করতে হয়। আমরা জানি, মক্কা হলো আমাদের থেকে অনেক দূরের দেশ, একমাত্র হজ পালন করতেই দূরের দেশ মক্কায় কাবা ঘরে যেতে হয়। আর মক্কা যেহেতু ভিন্ন দেশ, তাই মক্কা যেতে হলে সরকারের অনুমতিক্রমে পাসপোর্ট ও ভিসা করতে হয়। প্রতিবছর হাজিরা মক্কায় হজ পালন করলেও করোনা মহামারির সময় সরকার অনেককেই হজের অনুমতি দেননি। আর এ বিষয়গুলোই উদ্দীপকে রহিম সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকে রহিম সাহেব হজের কথা বলেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ইবাদাতের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর