'বিশ্বের সকল মুসলিমের সাথে যোগাযোগের মাধ্যম হলো এই ইবাদাত' – পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বা মিলন কেন্দ্র হওয়ায় হজ সম্পর্কে প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ বলা যায়। হজ ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে একটি বিশেষ স্তম্ভ। সামর্থ্যবান প্রতিটি মুসলিম নর-নারীর জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। বিশুদ্ধমতে হজ ফরজ হওয়ার পর বিলম্বে না করে আদায় করা অবশ্য কর্তব্য উদ্দীপকে রহিম সাহেব তার বক্তব্যে হজের প্রতি ইঙ্গিত করেছেন। "হজ ব্যক্তিগত ইবাদাত হলেও ইহা বিশ্বের সকল মুসলিমের সাথে দেখা হওয়ার মাধ্যম। হজ পৃথিবীর সব অঞ্চল, বর্ণ ও ভাষার মুসলিমদের সম্মিলিতভাবে কাজ করার শিক্ষা দেয়। হজের মধ্যে ইসলামি ভ্রাতৃত্বের বাস্তবরূপ লক্ষ করা যায়। কেননা, হজ একমাত্র মক্কা নগরীতে কাবাঘরে গিয়ে আদায় করতে হয়। তাছাড়া হজের জন্য নির্দিষ্ট মাস হলো জিলহজ মাস । তাই প্রতিবছর জিলহজ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান মক্কায় পবিত্র কাবাঘরে হজ পালনের জন্য একত্রিত হয়। সকলে একই পোশাক পরিধান করে আল্লাহর সামনে নিজেকে সমর্পন করে। একবাক্যে সম্মিলিত কণ্ঠে আল্লাহর দরবারে হাজিরা দেয়। এজন্য হজ হচ্ছে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন । পরিশেষে বলা যায়, হজের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল মুসলিমের সাক্ষাত হয়। এ সময় পারস্পরিক যোগাযোগ, ভাবের আদান-প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। তাই আমি মনে করি, প্রশ্নোক্ত উক্তিটি সম্পূর্ণ সঠিক ও যথার্থ ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'বিশ্বের সকল মুসলিমের সাথে যোগাযোগের মাধ্যম হলো এই ইবাদাত' – পাঠ্যপ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর