'নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে বিরত রাখে' পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর: প্রশ্নোক্ত বাক্যে বলা হয়েছে যে, নিয়মিত যথাযথভাবে সালাত আদায় করলে মানুষ সহজেই যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে । আরবি শব্দে সালাত বলতে সাধারণত নামাজকে বোঝানো হয় নির্দিষ্ট কিছু আরকানসহ নির্দিষ্ট সময়ে আদায়কৃত একটি ইবাদাত হলো সালাত। যা আল্লাহ তায়ালা প্রাপ্ত বয়স্ক সকল মুসলিমের ওপর দৈনিক পাঁচ বার আদায় করা ফরজ করেছেন। উদ্দীপকের প্রশ্নে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ বক্তব্যের তাৎপর্য হলো দিবারাত্রি নির্ধারিত বিভিন্ন সময়ে সালাত আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহকে স্মরণ করে। এভাবে নিয়মিত সালাত আদায়কারী ব্যক্তি যখনই কোনো অন্যায় বা অশ্লীল কাজ করতে যায়, তখনই চিন্তা করে কিছুক্ষণের মধ্যেই তো আমি সালাতে আল্লাহর মুখোমুখী হবো। তাহলে কী করে অশ্লীল অন্যায় কাজে নিয়োজিত হচ্ছি? এই ভেবে সালাত আদায়কারী ব্যক্তি নিজে থেকেই অশ্লীল কাজ থেকে বিরত থাকে। আর এ কথাই মহান আল্লাহ বলেছেন যে, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে বিরত রাখে' পাঠ্যপুস্তকের আলোকে ব্যা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর