উদ্দীপকে কোন ধরনের ইবাদাতের কথা বলা হয়েছে? এ ইবাদাতের পরিচয় ও গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদাত- সালাতের কথা বলা হয়েছে। মুমিনের জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। এজন্য আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ৮২ বার সালাত কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন—إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي অর্থাৎ, “অবশ্যই আমিই আল্লাহ! আমি ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা একমাত্র আমরাই ইবাদাত কর। আর সালাত কায়েম কর, আমার স্মরণের জন্যই।” (সূরা ত্বাহা : ১৪) অন্য আয়াতে আল্লাহ বলেন- وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ অর্থাৎ, “সালাত কায়েম কর। নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। আর এর সর্বোপরি উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ।” (সূরা আনকাবুত : ৪৫) রাসুল (সা.) বলেছেন, “প্রত্যেক বস্তুর একটি (পরিচয়) চিহ্ন আছে এবং ইমানের বিশেষ পরিচয় হলো সালাত।" অন্যত্র রাসুলুল্লাহ (সা.) বলেছেন, অর্থাৎ, “সালাত হলো দ্বীনের (ধর্মের) স্তম্ভ। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করে, সে দ্বীনকে (ধর্মকে) প্রতিষ্ঠিত রাখে। আর যে ব্যক্তি তা পরিহার করে, সে যেন দ্বীনকে (ধর্মকে ধ্বংস করে।” রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন,
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ইবাদাতের কথা বলা হয়েছে? এ ইবাদাতের পরিচয় ও গুর…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর