শেয়ারFacebookWhatsApp

'কুরআন ও সুন্নাহ পরিপন্থি কোনো বিষয়ে বিজ্ঞ আলিমদের ঐকমত্য গ্রহণযোগ্য নয়- ব্যাখ্যা কর।

উত্তর: কুরআন-সুন্নাহ পরিপন্থি ইজমা গ্রহণযোগ্য নয়'- মন্তব্যটি যথার্থ। ইজমা বৈধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শর্ত হলো- ইজমা কুরআন সুন্নাহ বিরোধী না হওয়া। অর্থাৎ ইজতিহাদের বিষয়টি অবশ্যই আল-কুরআন ও সুন্নাহ সম্মত হতে হবে। কুরআন ও সুন্নাহর নীতি বিরোধী কোনো বিষয়ে ইজমা সংঘটিত হবে না। এছাড়া ইজমা কুরআন-সুন্নাহর 'নস' অথবা পূর্বের কোনো ইজমা বিরোধী হবে না। কেননা কোনো বিষয়ে স্পষ্ট 'নস' থাকলে তার বিপরীতে ইজতিহাদ গ্রহণযোগ্য নয়। তাছাড়া শরিয়তের দলিল হিসেবে 'নস' প্রথম স্তরের এবং ইজমা দ্বিতীয় স্তরের। সুতরাং দ্বিতীয় স্তরের প্রমাণ প্রথম স্তরের প্রমাণ খণ্ডন করতে পারে না। তাই কুরআন ও সুন্নাহ পরিপন্থি ইজমা করা হলে তা গ্রহণযোগ্য হতে পারে না। বরং তা বাতিল হিসেবে গণ্য হবে। আর এ কথাই প্রশ্নে প্রদত্ত মন্তব্যে ফুটে উঠেছে যা সম্পূর্ণ সঠিক।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'কুরআন ও সুন্নাহ পরিপন্থি কোনো বিষয়ে বিজ্ঞ আলিমদের ঐকমত্য গ্রহণযোগ্…

উদ্দীপক

জনাব 'জ' একটি ফরয ইবাদত পালনের জন্য বিদেশ গমন করেন। যে ইবাদতের সাথে ইব্রাহিম (আ.), ইসমাইল (আ.) ও হাজেরার স্মৃতি নিবিড়ভাবে সম্পর্কিত। বিষয়টি জেনে স্থানীয় ইমাম বলেন, এ ইবাদত সারাবিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সৃষ্টি করে এবং সকল ভেদাভেদ দূর করে সাম্যবাদী চেতনার উন্মেষ ঘটায়। অপরদিকে, জনাব 'ঝ' ইসলাম শিক্ষা ক্লাসে মাসব্যাপী পালিত একটি ফরয ইবাদতের সামাজিক গুরুত্ব আলোচনা করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

কোনো কথায় বা কাজে মুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করাকে আযিমাত বলে।

উত্তর

কুরআন-সুন্নাহ পরিপন্থি ইজমা গ্রহণযোগ্য নয়'- মন্তব্যটি যথার্থ। ইজমা বৈধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শর্ত হলো- ইজমা কুরআন সুন্নাহ বিরোধী না হওয়া। অর্থাৎ ইজতিহাদের বিষয়টি অবশ্যই আল-কুরআন ও সুন্নাহ সম্মত হতে হবে। কুরআন ও সুন্নাহর নীতি বিরোধী কোনো বিষয়ে ইজমা সংঘটিত হবে না। এছাড়া ইজমা কুরআন-সুন্নাহর 'নস' অথবা পূর্বের কোনো ইজমা বিরোধী হবে না। কেননা কোনো বিষয়ে স্পষ্ট 'নস' থাকলে তার বিপরীতে ইজতিহাদ গ্রহণযোগ্য নয়। তাছাড়া শরিয়তের দলিল হিসেবে 'নস' প্রথম স্তরের এবং ইজমা দ্বিতীয় স্তরের। সুতরাং দ্বিতীয় স্তরের প্রমাণ প্রথম স্তরের প্রমাণ খণ্ডন করতে পারে না। তাই কুরআন ও সুন্নাহ পরিপন্থি ইজমা করা হলে তা গ্রহণযোগ্য হতে পারে না। বরং তা বাতিল হিসেবে গণ্য হবে। আর এ কথাই প্রশ্নে প্রদত্ত মন্তব্যে ফুটে উঠেছে যা সম্পূর্ণ সঠিক।

উত্তর

জনাব 'ঝ' ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ ইমানের কথা বলা হয়েছে, ইসলামে এর গুরুত্ব অপরিসীম। ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথমটি হলো 'লা ইলাহা ইল্লাল্লাহু' অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার রাসুল। এটি ইমানের প্রধান বিষয়। ইমান অর্থ বিশ্বাস। অন্তরে বিশ্বাস মুখে স্বীকার ও বাস্তব কাজে পরিণত করাকে ইমান বলে। ইসলামে ইমানের গুরুত্ব অপরিসীম। কেননা ইমান ব্যতীত ইসলামে প্রবেশ করা যায় না। আর ইমানের প্রধান বিষয়টিই হলো মহান আল্লাহ তায়ালাকে একমাত্র ইলাহ অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রিজিকদাতা, মহান মনিব এবং সর্বময় ক্ষমতার অধিপতি হিসেবে মেনে নেওয়া এবং মহানবি হযরত, মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবি এবং জীবনের অনুকরণীয় আদর্শ হিসেবে স্বীকার করা। মোটকথা আল্লাহর একত্ববাদ এবং বিশ্বনবি (সা.)-এর রিসালাতের স্বীকৃত প্রদান। বস্তুত আল্লাহর একক দাসত্ব ও শেষ নবির পূর্ণ আনুগত্য ইসলামের প্রথম স্তম্ভ ও প্রধান মূলমন্ত্র। এর মাধ্যমে মানুষ যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে সুখী ও সুন্দর জীবনযাপন করতে পারে। পাশাপাশি পরকালীন সুফলতা লাভকরে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে ওঠে।

উত্তর

জনাব 'জ' কর্তৃক পালিত ইবাদতটি হলো হজ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্ধারিত স্থান জিয়ারত করাকে হজ বলে।হজের সময় বিশ্বের সকল দেশ থেকে লাখো লাখো লোক আল্লাহর ঘরের জিয়ারতে সমবেত হয়। এ সময় মুসলমানরা বিশ্বভ্রাতৃত্বের নবপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে একতাবদ্ধ হয়। এ ঐক্য এতই পূর্ণাঙ্গ যে, এখানে প্রভু ও ভৃত্যের নামে কোনো পার্থক্য সৃষ্টি করা যায় না। It is the greatest council of Muslim ummah, অর্থাৎ হজ মুসলমানদের সবচেয়ে বড় ঐক্য সম্মেলন। অন্য কোনো কারণে এত অধিক সংখ্যক মুসলমান কখনো কোথাও একত্রিত হয় না। হজ কেবল ইমানকেই বলিস্ট করে না; বরং এটি সমগ্র মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ করার পন্থা হিসেবেও কাজ করে। যেমন এরশাদ হচ্ছে, "তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর।" (সূরা আলে ইমরান: ১০৩) হজে উঁচু-নিচু, রাজা প্রজা, মনিব-ভৃত্য, আরব-অনারব, ধনী-দরিদ্র সকলে একই প্রকারের পোশাক পরিধান করে কাঁধে কাঁধ মিলিয়ে, ভেদাভেদের সকল প্রাচীর ভেঙে সাম্যের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মহান প্রভুর বিধান পালন করে থাকে। হজ ব্যতীত পৃথিবীর অন্য কোনো অনুষ্ঠানে সাম্যের এ নজির পরিদৃষ্ট হয় না। উদ্দীপকে ইমাম সাহেবের মতে, হজ মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সৃষ্টি করে এবং সাম্যবাদী চেতনার উন্মেষ ঘটায়। তার বক্তব্যটি যথার্থ, উপরিউক্ত আলোচনায় সেটাই প্রমাণিত হয়।
HSCIslamic Studies 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।