শেয়ারFacebookWhatsApp

মৌলিক ইবাদত বলতে কী বোঝায়?

উত্তর: মৌলিক ইবাদত বলতে অত্যাবশ্যকীয় ইবাদতগুলোকে বোঝায়। সেগুলো হলো- ১. নামাজ, ২. যাকাত, ৩. রোজা ও ৪. হজ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

মৌলিক ইবাদত বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনাব হাসিব বছরে তার মোট সঞ্চয় ১০,০০,০০০/- টাকা থেকে ২,৫০০/- আত্মীয় ও অভাবীদের মাঝে বণ্টন করে দেন। হাসিবের শিশু পুত্র মুআয নিয়মিত দৈনিক পাঁচবার একক স্রষ্টার প্রতি বাধ্যতামূলক শারীরিক দায়িত্ব পালন করে। কিছুদিন পর দেখা যায়, সে এখন নিয়মিত দাত ব্রাশ করে এবং সকাল বেলা ঘুমিয়ে না থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

মৌলিক ইবাদত বলতে অত্যাবশ্যকীয় ইবাদতগুলোকে বোঝায়। সেগুলো হলো- ১. নামাজ, ২. যাকাত, ৩. রোজা ও ৪. হজ।

উত্তর

যাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে তৃতীয়। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে সামাজিক সাম্য সুনিশ্চিতকরণের অনন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে জাকাতকে গণ্য করা হয়। যাকাত হলো ইসলামের সেতুবন্ধ। (বায়হাকি) যাকাত আদায়ের মাধ্যমে সমাজের দুর্বল লোকেরাও অধিকভাবে সবল হয়ে ওঠে। যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। ফলে সমাজের মানুষের তৈরি হয় সম্প্রীতি। যাকাত সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে সাম্য ও ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা করে। সুতরাং বলা যায় যে, সমাজে যাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অর্থনীতিবিদ জনাব 'ক'-এর আলোচিত বিষয়টি যাকাত। নিসাব পরিমাণ সম্পদের মালিক বছরান্তে শরিয়ত কর্তৃক নির্ধারিত খাতে ২.৫% হারে ব্যয় করাকে যাকাত বলে।যাকাত ইসলামের তৃতীয় রুকন বা স্তম্ভ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব অনেক। ইসলামের অন্যান্য ফরজ হুকুমের ন্যায় যাকাতও একটি ফরজ হুকুম। এটি আদায়ের মাধ্যমেই তাকওয়ার গুণ অর্জিত হয়। আল্লাহর নিয়ামতের শোকর আদায় হয়। কেননা ব্যক্তি একমাত্র আল্লাহর ভয় এবং নির্দেশের প্রতি সম্মান দেখিয়েই নিজের কষ্টার্জিত সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় দান করে। আর আল্লাহকে ভয় করে। যথাযথভাবে যাকাত না দিলে পরকালে ধ্বংস অনিবার্য। অর্থাৎ জাহান্নাম অবধারিত। কেননা যাকাত আদায় না করে কৃপণতা প্রদর্শনের শাস্তি সম্পর্কে আল্লাহ তায়ালা এরশাদ করেন, "আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন, তাতে যারা কৃপণতা করে, তাদের জন্য তা মঙ্গল, এটি যেন তারা কিছুতেই মনে না করে, এটি তাদের জন্য অমঙ্গল। যাতে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন, তাই তাদের গলায় বেড়ি হবে।" (সূরা আলে ইমরান: ১৮০)

উত্তর

জনাব হাসিবের শিশুপুত্র মুআযের ইবাদতটি হলো সালাত। সালাত ইসলামের পঞ্চস্তম্ভের ২য় স্তম্ভ। সালাত ইসলামের একটি মৌলিক ইবাদত। সালাত বাধ্যতামূলকভাবে দৈনিক পাঁচবার আদায় করতে করতে হয়। এটি একটি শারীরিক ইবাদত। সালাত আদায় না করলে কবিরা গুনাহ হয়। উদ্দীপকে মুআয নিয়মিত দৈনিক পাঁচবার একক স্রষ্টার প্রতি বাধ্যতামূলক শারীরিক দায়িত্ব পালন করে। যা ইসলামের সালাত বিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং মুআযের ইবাদতটি হলো সালাত। চরিত্র গঠনে সালাতের ভূমিকা অপরিসীম। সালাত একজন ব্যক্তিকে যাবতীয় মন্দ ও গর্হিত তথা অশ্লীল কাজ থেকে বিরত থেকে সুন্দর চরিত্র গঠনে ভূমিকা পালন করে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল আনকাবুত'-৪৫) দিবারাত্রি বিভিন্ন সময় সালাত আদায়ের মাধ্যমে বান্দাহ আল্লাহকে স্মরণ করে। ফলে আল্লাহর ভয় তার মনে জাগ্রত হয়। পরকালের আযাবের কথা তার হৃদয় পটে ভেসে ওঠে। তখন সে যাবতীয় অন্যায় ও অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রাখে। তাই চরিত্র গঠনে একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শেখায় যা সুন্দর চরিত্র গঠনের জন্য অপরিহার্য। এছাড়াও সালাত মানুষকে সময়ের গুরুত্ব, শৃঙ্খলাবোধ এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে।
HSCIslamic Studies 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।