শেয়ারFacebookWhatsApp

মতন বলতে কী বোঝ?

উত্তর: হাদিসের মূল বক্তব্যকে মতন বলে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

মতন বলতে কী বোঝ?

উদ্দীপক

প্রতিষ্ঠিত ধনাঢ্য ব্যবসায়ী জনাব ইমরান প্রতি বছর সম্পদের হিসাব করে একটি নির্দিষ্ট অংশ দিয়ে রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি কিনে দরিদ্র, অভাবী, বেকার যুবক ও যুবতীর মাঝে বিতরণ করেন। পক্ষান্তরে তার বন্ধু জনাব ইরফান শেষ রাতে পানাহার করে সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যায় এক গ্লাস শরবত ও তৈলাক্ত খাবার খান। মাওলানা শফিক বলেন— তার এ কর্মের প্রতিদান বিচার দিবসে মহান আল্লাহ নিজ হাতে তাকে দান করবেন ৷'

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

হাদিসের মূল বক্তব্যকে মতন বলে।

উত্তর

হাদিসশাস্ত্রে ইমাম বুখারি (র.)-এর অসামান্য অবদান হলো তাঁর সংকলিত 'সহিহ বুখারি'। ২১৭ হিজরি সনে তিনি এ গ্রন্থ সংকলনে আত্মনিয়োগ করেন। প্রায় ছয় লক্ষাধিক হাদিস থেকে যাচাই-বাছাই করে তিনি মাত্র ৭২৭৫টি হাদিস বুখারি শরিফে রচনা করেন। তিনি প্রতিটি হাদিস লেখার পূর্বে গোসল ও দুই রাকাআত সালাত আদয় করতেন। 'সহিহ বুখারি' কে হাদিস, গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বলে বিবেচনা করা হয়। এ কারণেই বলা হয়ে থাকে- আকাশের নিচে আল্লাহর কিতাবের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো 'সহিহ বুখারি'।"

উত্তর

উদ্দীপকে জনাব ইমরানের কর্মকাণ্ডে জাকাত ইবাদতটি প্রস্ফুটিত হয়েছে। জাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়। এটি একটি আর্থিক ইবাদত। এর অর্থ পবিত্র করা, বৃদ্ধি করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত কর্তৃক নির্ধারিত মালের নির্ধারিত হারে নির্দিষ্ট খাতে, বিনা স্বার্থে প্রদান করাকে জাকাত বলে। জাকাত একটি ফরজ ইবাদত। প্রত্যেক স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও মুসলিম ব্যক্তি, যার কাছে নিসাব (নির্ধারিত) পরিমাণ সম্পদ আছে এবং যার ওপর তার মালিকানার মেয়াদ ন্যূনতম এক বছর— এমন ব্যক্তির ওপর জাকাত দেওয়া ফরজ। এসব শর্তানুযায়ী সম্পদ থাকায় উদ্দীপকের ধনাঢ্য ব্যবসায়ী জনাব ইমরানের জন্য জাকাত দেওয়া ফরজ। উদ্দীপকের প্রতিষ্ঠিত ধনাঢ্য ব্যবসায়ী জনাব ইমরান প্রতি বছর সম্পদের হিসাব করে একটি নির্দিষ্ট অংশ দিয়ে রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি কিনে দরিদ্র, অভাবী, বেকার যুবক ও যুবতীর মাঝে বিতরণ করেন। অর্থাৎ তিনি তার সম্পদ থেকে নির্দিষ্ট হারে জাকাতের অর্থ তাদের মাঝে বিতরণ করেন। সুতরাং বলা যায় যে, জনাব ইমরানের কর্মকাণ্ডে জাকাত ইবাদতটির প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের জনাব ইরফানের ইবাদতটি হলো সাওম আর সাওমের প্রতিদান সম্পর্কিত মাওলানা শফিকের মন্তব্যটি যথার্থ। সাওম শব্দের অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা। সাওম এর প্রচলিত নাম রোজা যা ফারসি ভাষার শব্দ। শরিয়তের পরিভাষায়, রমজান মাসে সাওমের নিয়তে সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনক্রিয়া থেকে বিরত থাকাকে সাওম বলে। যা জনাব ইরফানের কাজে ফুটে উঠেছে। উদ্দীপকের জনাব ইরফান শেষ রাতে পানাহার করে সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যায় এক গ্লাস শরবত ও খাবার খান। অর্থাৎ তিনি সাওম পালন করেন। ধর্মীয় দিক থেকে সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সব সৎকাজের প্রতিদান আল্লাহ দশ গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। কিন্তু সাওম এর প্রতিদান সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেবো' (বুখারি ও মুসলিম)। উদ্দীপকে মাওলানা শফিক সাহেব ইরফানের রোজা রাখার প্রসঙ্গে বলেন, “তার এ কর্মের প্রতিদান বিচার দিবসে মহান আল্লাহ নিজ হাতে তাকে দান করবেন।' সুতরাং বলা যায়, মাওলানা সাহেবের এ উক্তিটি ইসলামি শরিয়তের আলোকে যথার্থ।
HSCIslamic Studies 2nd Paperবরিশাল সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।