শেয়ারFacebookWhatsApp

সালাত নিষ্কলুষ সমাজ বিনির্মাণে সহায়তা করে'— ব্যাখ্যা করো।

উত্তর: সালাতের মাধ্যমে সমাজের মানুষ সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার শিক্ষা পায় বলে সালাত নিষ্কলুষ সমাজ বিনির্মাণে সহায়ক। সালাত সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়। জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের সুমহান শিক্ষা পাওয়া যায়। সমাজের আচরণগত অশালীনতা ও অশ্লীলতা দূর করার জন্যও সালাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুনির্দিষ্ট সময়ে জামায়ার্তে সালাত আদায়ের মাধ্যমে মানুষ সব সামাজিক কর্তব্য যথাসময়ে শৃঙ্খলার সাথে সম্পাদন করার শিক্ষা পায়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সালাত নিষ্কলুষ সমাজ বিনির্মাণে সহায়তা করে'— ব্যাখ্যা করো।

উদ্দীপক

এগারো বছরের শিশু আরিফ এ বছর নির্দিষ্ট একমাস ভোর রাতে নিয়তসহ আহার গ্রহণ করে সূর্যাস্ত পর্যন্ত আর কিছু খায়নি। এ বছর তার পিতা জনাব মুহসিন ইবাদতের উদ্দেশ্যে একটি দেশে গমন করেন। সেখানে তিনি পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণসহ নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরে আসেন। আগে মাঝেমধ্যে তার নামাজ কাযা হতো। তিনি বর্তমানে নিয়মিত মসজিদে জামাতে নামাজ আদায় করেন, এখন আগের মত তার নামাজ কাযা হয়না।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

যে ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দণ্ডায়মান, তা-ই মৌলিক ইবাদত। যেমন- সালাত, জাকাত, হজ, সাওম ইত্যাদি।

উত্তর

সালাতের মাধ্যমে সমাজের মানুষ সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার শিক্ষা পায় বলে সালাত নিষ্কলুষ সমাজ বিনির্মাণে সহায়ক। সালাত সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়। জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের সুমহান শিক্ষা পাওয়া যায়। সমাজের আচরণগত অশালীনতা ও অশ্লীলতা দূর করার জন্যও সালাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুনির্দিষ্ট সময়ে জামায়ার্তে সালাত আদায়ের মাধ্যমে মানুষ সব সামাজিক কর্তব্য যথাসময়ে শৃঙ্খলার সাথে সম্পাদন করার শিক্ষা পায়।

উত্তর

শিশু আরিফের পালন করা ইবাদতটি হলো সাওম। সাওম অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা। রমজান মাসে নিয়তের সাথে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও নির্ধারিত কিছু কার্যাবলি থেকে বিরত থাকাকেই সাওম বলে। সাওম ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত। এটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে পালন করতে হয়। যা আরিফের পালনকৃত ইবাদতেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের আরিফ এ বছর নির্দিষ্ট এক মাস ভোর রাতে নিয়তসহ আহার গ্রহণ করে সূর্যাস্ত পর্যন্ত আর কিছু খায়নি। তার এ কাজে ইসলামের অন্যতম ইবাদত সাওমের পরিচয় ফুটে উঠেছে। ইসলামের মূল অবকাঠামো যে পাঁচটি বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত সাওম তার মধ্যে অন্যতম। সাওম মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাওম মানুষের ইহকালীন জীবনে পারস্পরিক বন্ধুত্ব, ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতা প্রভৃতি বৃদ্ধি করে। এ সম্পর্কে রাসুল (স) বলেন, 'আর এই মাস (রমজান) হলো সহানুভূতি ও মহমর্মিতার মাস' (মিশকাত)। তাছাড়া পরকালীন সফলতা লাভেও সাওমের ভূমিকা অনস্বীকার্য। সাওমের প্রতিদান সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই সাওম আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেবো' (বুখারি ও মুসলিম)। সুতরাং বলা যায়, সাওম পালন করার কারণে আরিফ ইহকালে ও পরকালে অশেষ কল্যাণ লাভ করবে।

উত্তর

মুহসিনের পালনকৃত ইবাদতটি হলো হজ। হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম। হজের মাধ্যমে মুসলিম ব্যক্তি আত্মিক পবিত্রতা ও প্রশান্তি লাভ করে। এটি একটি সামগ্রিক ইবাদত। সালাত দৈহিক ও আত্মিক ইবাদত, সাওমও তাই। আবার জাকাত হলো আর্থিক ও আত্মিক ইবাদত। কিন্তু হজ একই সাথে দৈহিক, আত্মিক ও আর্থিক ইবাদত। মানুষের সামগ্রিক কর্মতৎপরতার সবকিছুই হজে নিবেদিত হয়। মুহসিনের বর্তমান জীবনে তাই হজের ফলাফল প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, জনাব মুহসিন ইবাদতের উদ্দেশ্যে একটি দেশে গমন করেন। সেখানে তিনি পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণসহ নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরে আসেন। যা দ্বারা মূলত হজকে নির্দেশ করা হয়। হজের মাধ্যমে মানুষের মধ্যে থাকা আত্মগর্ব, হিংসা, পরশ্রীকাতরতা, ঘৃণা, পরনিন্দা, ক্রোধ, কাম প্রভৃতি কুপ্রবৃত্তি থেকে পবিত্রতা অর্জিত হয়। রাসুল (স) হজকে উত্তম কাজ বলে অভিহিত করেছেন। হজের মাধ্যমে মানুষের দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি হয়। সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন থেকে এ ইবাদত পালন করার দরুণ মানুষের অন্তর পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে ওঠে। কেননা আল্লাহর জিকিরেই প্রশান্ত ও পবিত্র হয় অন্তর। নিষ্ঠার সাথে হজের কার্যক্রম সম্পন্ন হওয়ার ফলে মানুষ ধৈর্যের বাস্তব প্রশিক্ষণ পায়। নামাজ-কালাম ও সামগ্রিক ইবাদত-বন্দেগিতে একনিষ্ঠতা বৃদ্ধি পায় এ ইবাদতের মাধ্যমে। আত্মশুদ্ধির এক অনন্য মাধ্যম এই ইবাদত। পরিশেষে বলা যায়, মুহসিন হজ পালন করেছে। এটি তার ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করবে।
HSCIslamic Studies 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।