“রোজা ঢালস্বরূপ”- ব্যাখ্যা করো।
উত্তর: রোজা পালনের মাধ্যমে মানুষ শয়তানের কুমন্ত্রণা, জৈবিক ও পাশবিক কামনা থেকে নিজেকে রক্ষা করতে পারে বলে নবি করিম (স) বলেছেন— 'সাওম (রোজা) হলো ঢাল।' সাওম বা রোজা অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাই সাওম। রোজা পালনের সময় ব্যক্তি পানাহার, যৌনাচারসহ সব অন্যায় থেকে বিরত থাকে। অন্যায় কাজের মাধ্যমে সাওমের মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে সে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না। এমনকি তার হারাম ভোগ-সম্ভোগ ও অন্যায় কাজের চিন্তা করার অবকাশ থাকে না। এসব প্রেক্ষিতেই রোজাকে ঢালস্বরূপ ইবাদত বলা হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“রোজা ঢালস্বরূপ”- ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর