নির্দিষ্ট খাতে জাকাত আদায় না করায় উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেবের মাঝে মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে।
জাকাত আদায়ের নির্দিষ্ট আটটি খাত রয়েছে। জাকাত শুধু এই আটটি খাতে ব্যয় করা যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এই আটটি খাত বর্ণনা করেছেন। যেমন, তিনি ইরশাদ করেন- “জাকাত হলো ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, দাসমুক্তি, ঋণগ্রস্থ, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য”।
উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেব সমাজে সুনাম বৃদ্ধির জন্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু তার পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন। জাকাত আদায়ের আল্লাহর নির্ধারিত আটটি খাতের বাইরে আদায় করায় তার জাকাত আদায় হবে না। কেননা, আল্লাহর নির্দেশ অমান্য করে কোনো ইবাদত হয় না। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জুনায়েদ সাহেব আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করায় মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে।