শেয়ারFacebookWhatsApp

জাকাত কাদের ওপর ফরজ? ব্যাখ্যা করো।

উত্তর: যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এমন স্বাধীন ও পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর ওপর জাকাত ফরজ। তাদের ওপর জাকাত ফরজ হওয়ার জন্য কতিপয় শর্ত হলো- • সম্পদের ওপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে । • সম্পদ উৎপাদনক্ষম ও বর্ধনশীল হতে হবে। • নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে । • সারাবছর মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকবে। • ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকবে । • নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ একবছর থাকতে হবে । • জাকাত আদায়কারীর মুসলিম হওয়া, জ্ঞানবান হওয়া, স্বাধীন হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়া ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জাকাত কাদের ওপর ফরজ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

আলহাজ আতাউর রহমান চাকরির পাশাপাশি ব্যবসায় বাণিজ্য করেন। তিনি প্রতি রমজান মাসে সমস্ত সম্পদের হিসাব করেন এবং তার নির্দিষ্ট অংশ এলাকার দরিদ্র অভাবীদের মাঝে বণ্টন করে দেন। তিনি তাদের নগদ অর্থ বাদেও রিকশা, ভ্যান, গরু, সেলাই মেশিন ইত্যাদি কিনে দেন। তাব ছোট ভাই জুনায়েদ সাহেব সমাজে সুনাম বৃদ্ধির জন্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু তার পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

যে পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির নিকট থাকলে তার ওপর জাকাত ফরজ হয় তাই জাকাতের নিসাব।

উত্তর

যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এমন স্বাধীন ও পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর ওপর জাকাত ফরজ। তাদের ওপর জাকাত ফরজ হওয়ার জন্য কতিপয় শর্ত হলো- • সম্পদের ওপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে । • সম্পদ উৎপাদনক্ষম ও বর্ধনশীল হতে হবে। • নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে । • সারাবছর মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকবে। • ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকবে । • নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ একবছর থাকতে হবে । • জাকাত আদায়কারীর মুসলিম হওয়া, জ্ঞানবান হওয়া, স্বাধীন হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়া ।

উত্তর

নির্দিষ্ট খাতে জাকাত আদায় না করায় উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেবের মাঝে মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে। জাকাত আদায়ের নির্দিষ্ট আটটি খাত রয়েছে। জাকাত শুধু এই আটটি খাতে ব্যয় করা যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এই আটটি খাত বর্ণনা করেছেন। যেমন, তিনি ইরশাদ করেন- “জাকাত হলো ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, দাসমুক্তি, ঋণগ্রস্থ, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য”। উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেব সমাজে সুনাম বৃদ্ধির জন্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু তার পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন। জাকাত আদায়ের আল্লাহর নির্ধারিত আটটি খাতের বাইরে আদায় করায় তার জাকাত আদায় হবে না। কেননা, আল্লাহর নির্দেশ অমান্য করে কোনো ইবাদত হয় না। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জুনায়েদ সাহেব আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করায় মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে।

উত্তর

দারিদ্র্য বিমোচনে আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ড অর্থাৎ জাকাত আদায়ের সামাজিক প্রভাব অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ। জাকাত একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। শোষণ ও বঞ্ছনাবিহীন সুষম অর্থব্যবস্থা গড়ে তোলার মাধ্যম হিসেবে জাকাতের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে জাকাত ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন অত্যন্ত কার্যকর পন্থা। উদ্দীপকে আলহাজ আতাউর রহমানের জাকাত প্রদানের অন্যতম লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ। তাই তিনি জাকাতের নির্দিষ্ট একটি অংশ এলাকার দরিদ্র ও অভাবীদের মাঝে বণ্টন করেন। এছাড়া তিনি বাকি অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি ক্রয় করে এলাকার অভাবী মানুষের মধ্যে বিতরণ করেন। এ ব্যবস্থায় সহজেই লক্ষ্য পূরণ হবে । অভাবীরা হাতে টাকা পেলে হয়তো সঠিকভাবে কাজে লাগাতে পারবে না । টাকা শেষ হলে আবার সে প্রার্থী হবে। তার চেয়ে যদি জাকাত প্রদানের মাধ্যমে দরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। এভাবে জাকাতের উদ্দেশ্য সফল হবে। বস্তুত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে জাকাত হলো আল্লাহ তায়ালার দেওয়া এক অর্থব্যবস্থা। এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই কেবল সব মানুষের অর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারে। সুতরাং, দারিদ্র্য দূরীকরণে আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSCIslamic Studies 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।