শেয়ারFacebookWhatsApp

কীভাবে মুসলমানগণ ভাই তাই? বুঝিয়ে লেখো।

উত্তর: কীভাবে মুসলমান ভাই ভাই ব্যাখ্যা করা হলো— মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনে স্থান, কাল, পাত্রভেদে কোনো পার্থক্য নেই। সকল মুসলমানদের একই আত্মার বন্ধনে আবদ্ধ করার জন্য রাসূল (সা.) বলেছেন, মুসলমানগণ পরস্পর ভাই ভাই। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে যে অঞ্চলেই বসবাস করুক না কেন ইমানের ফলে ইসলামের অধীনে সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। ভাই যেমন অপর ভাইকে সহজে কষ্ট দেয় না ঠিক তেমনি ইসলামি ভ্রাতৃত্ব ও বিশ্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে। কোনো স্বার্থ চিন্তা, শত্রুতা, এক পক্ষ অপর পক্ষকে ঠকানো বা হেয় করা, ধোঁকাবাজি কোনোকিছুই ইসলামি ভ্রাতৃত্বে নেই। বরং ইসলাম বিশ্বের সব মুসলমানকে এক অখণ্ড ও অবিচ্ছিন্ন দেহে পরিণত করে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কীভাবে মুসলমানগণ ভাই তাই? বুঝিয়ে লেখো।

উদ্দীপক

জনাব 'জ' একটি ফরয ইবাদত পালনের জন্য বিদেশ গমন করেন। ইবাদতের সাথে ইব্রাহিম (আ.), ইসমাইল (আ.) ও মা হাজেরার স্মৃতি নিবিড়ভাবে সম্পর্কিত। বিষয়টি জেনে স্থানীয় ইমাম বলেন, এ ইবাদত সারা বিশ্বের মুসলিম উম্মার ঐক্য ও সংহতি সৃষ্টি করে এবং সকল ভেদাভেদ দূর করে সাম্যবাদী চেতনার উম্মেষ ঘটায়। অপরদিকে জনাব জনাব 'ঝ' ইসলাম শিক্ষা ক্লাসে মাসব্যাপী পালিত একটি ফরয ইবাদতের সামাজিক গুরুত্ব আলোচনা করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

আল-কুরআন হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব যা হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর মানবজাতির হিদায়েতের জন্য নাযিল হয়েছে।

উত্তর

কীভাবে মুসলমান ভাই ভাই ব্যাখ্যা করা হলো— মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনে স্থান, কাল, পাত্রভেদে কোনো পার্থক্য নেই। সকল মুসলমানদের একই আত্মার বন্ধনে আবদ্ধ করার জন্য রাসূল (সা.) বলেছেন, মুসলমানগণ পরস্পর ভাই ভাই। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে যে অঞ্চলেই বসবাস করুক না কেন ইমানের ফলে ইসলামের অধীনে সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। ভাই যেমন অপর ভাইকে সহজে কষ্ট দেয় না ঠিক তেমনি ইসলামি ভ্রাতৃত্ব ও বিশ্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে। কোনো স্বার্থ চিন্তা, শত্রুতা, এক পক্ষ অপর পক্ষকে ঠকানো বা হেয় করা, ধোঁকাবাজি কোনোকিছুই ইসলামি ভ্রাতৃত্বে নেই। বরং ইসলাম বিশ্বের সব মুসলমানকে এক অখণ্ড ও অবিচ্ছিন্ন দেহে পরিণত করে।

উত্তর

উদ্দীপকে জনাব 'ঝ' সাওম বা রোযা ইবাদাতের বিষয়টি আলোচনা করেন। উদ্দীপকে জনাব 'ঝ' ইসলাম শিক্ষা ক্লাসে মাসব্যাপী পালিত একটি করা ইবাদাতের সামাজিক গুরুত্ব তুলে ধরেন। ইসলামে যে সমস্ত ফরয ইবাদাত পালনের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরয ইবাদাত হলো সাওম। এটি ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। এটি আরবি তথা হিজরি সনের রমযান মাসে পূর্ণ এক মাস পালন করা হয়। এটি সকল মুসলিমের জন্য ব্যক্তিগতভাবে পালন করা ফরয বা অবশ্য কর্তব্য। সাওমের গুরুত্ব সর্বস্তরে সুদূরপ্রসারী। সাওমের ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক গুরুত্ব সীমাহীন। সাওম ইসলামের মৌলিক ইবাদাতগুলোর মধ্যে অন্যতম। পবিত্র রমযান মাসে নিয়তের সাথে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকাকে সাওম বলে। সুতরাং সাওমের পরিচয়, গুরুত্ব ও সময়কাল উদ্দীপকে বর্ণিত জনাব 'ঝ' এর আলোচিত বিষয়টির সাথে মিল থাকায় বা সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায় যে, তিনি সাওম ইবাদাতটি নিয়ে আলোচনা করেছেন।

উত্তর

উদ্দীপকে জনাব 'জ' যে ইবাদাতটি পালন করেন সেটি হলো হজ। হজ ইসলামের মৌলিক ইবাদাতগুলোর অন্যতম একটি। ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ তথা ৪র্থ স্তম্ভ হলো হজ। এটি একটি অবশ্য পালনীয় ইবাদাত তথা ফরয ইবাদাত। তবে এটি সাধারণভাবে সকল মুসলমানের ওপর ফরয না বরং যারা আল্লাহর ঘরে পৌঁছানোর মতো শারীরিক ও আর্থিক সামর্থ্য রাখেন তাদের জন্য জীবনে একবার হলেও হজ আদায় করা ফরয। এটি আদায় করার জন্য মুসলমানদের মক্কা, মদিনা ও হজ সংশ্লিষ্ট অন্যান্য স্থানে যেতে হয় আর এ স্থানগুলোর বর্তমান সৌদি আরব নামক দেশে অবস্থিত। এ ইবাদাত দেশে বসে পালনের জন্য কোনো সুযোগ নেই। এ ইবাদাতের সাথে তথা হজের সাথে হযরত ইবরাহীম (আ) আমাদের মুসলিম জাতির পিতার, হযরত ইসমাইল (আ) এর এবং তার মা বিবি হাজেরার স্মৃতি নিবিড়ভাবে সম্পর্কিত। যেমন— হাজীগণ সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে যে সাঈ করেন এটি হযরত বিবি হাজেরা (আ) স্মৃতি বিজড়িত একটি কাজ তারপর শয়তানকে কংকর নিক্ষেপের কাজ ইসমাইল (আ) এর কুরবানি সংশ্লিষ্ট ঘটনা। তারপর কুরবানির যে বিধান সেটি হযরত ইবরাহীম (আ) কর্তৃক নিজপুত্র ইসমাইল (আ) কে কুরবানি করার ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বা সবকিছু ত্যাগ করতে মুসলমান প্রস্তুত তাই শিক্ষা দেয়। উপরোক্ত এসব কার্যারলি হজের সাথে সংশ্লিষ্ট। সুতরাং জনাব 'জ' কর্তৃক পালিত ইবাদাতটি হলো হজ্ব। স্থানীয় ইমাম সাহেবের উক্তিটি হলো— “এ ইবাদাত (হজ) সারা বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সৃষ্টি করে এবং সকল ভেদাভেদ দূর করে সাম্যবাদী চেতনার উন্মেষ ঘটায়।” ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। হজের মাধ্যমে বিশ্বের সকল দেশের মুসলমানরা একত্রিত হওয়ার সুযোগ লাভ করে । আর তারা পারস্পরিক যোগাযোগ, ভাবের আদান- প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পায় এতে তাদের মধ্যে যেমন ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তেমনি তাদের বিভিন্ন দেশের মুসলমানদের সমস্যা সম্পর্কে জেনে তা সমাধান করার সুযোগ লাভ হয়। তাদের মধ্যে মুসলিম ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার চেতনা সৃষ্টি হয় তারা এর গুরুত্ব উপলব্ধি করতে পারে। সুতরাং হজ মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভেদাভেদ দূর করে সাম্যবাদী চেতনার উন্মেষ ঘটায়। উক্তিটি যথার্থ।
HSCIslamic Studies 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।