শেয়ারFacebookWhatsApp

'হজ' শব্দের অর্থ কী?

উত্তর: হজ শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'হজ' শব্দের অর্থ কী?

উদ্দীপক

সাদেক সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি নিয়মিত সালাত ও সাওম পালন করেন। তবে অন্যান্য বিধান আদায় করার ব্যাপারে উদাসীন একদিন তারা কয়েক বন্ধু মিলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলো। তখন তার বন্ধু হাসান সাহেব তাকে বলেন, বন্ধু, তোমার সম্পদে গরিবদের অধিকার রয়েছে যা দিয়ে দেওয়া উচিৎ। যা দিলে সম্পদে বরকত হয়। আরেক বন্ধু বারেক সাহেব তাকে বললেন, শুধু তাই নয়, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন। তার শুকরিয়া হিসাবে তোমাকে আল্লাহর ঘর ও রাসুলের কবর যিয়ারত করে আসা উচিৎ। যা তোমার অতীতের সকল গুনাহ মোচন করে দিবে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

হজ শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প করা।

উত্তর

জাকাত ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। ধনীদের প্রদেয় অর্থ তাদের জন্য ইবাদতস্বরূপ। আবার এ অর্থনৈতিক ইবাদত রাষ্ট্রের অর্থনীতির ভিতকে আরও শক্তিশালী তথা মজবুত করে। এতে গরিবদের অভাব কিছুটা দূরীভূত হয় এবং সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। ইসলামি রাষ্ট্রে জাকাতভিত্তিক কোষাগার তৈরি হয়। অতি গরিবদের এ কোষাগার থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। এতে রাষ্ট্রে সকল মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত হয়। যেহেতু এ ধরনের ইবাদতের ফলে অন্যান্য গরিব মানুষ অর্থনৈতিক নিরাপত্তা পায় তাই এটি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। জাকাত দেওয়ার মাধ্যমে ধনীদের সাথে গরিবদের সুসম্পর্ক গড়ে উঠে। পরস্পরের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা তৈরি হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বারেক সাহেবের উক্তিটিতে ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহর নৈকট্যলাভের আশায় নির্দিষ্ট দিনে ইহরামের সাথে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। শরিয়তের বিধান মেনে হজ পালন করলে আখিরাতে সাফল্য নিশ্চিত। রাসুল (স) বলেন, 'কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছুই নয়' (সুনানে নাসাঈ)। তাছাড়া হজ হলো একটি বার্ষিক মহাসম্মেলন । মুসলিমরা প্রতি বছর নির্ধারিত স্থানে সমবেত হয়ে তাদের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পরবর্তী বছরের কর্মসূচি প্রণয়ন করে। এভাবে বিশ্বভ্রাতৃত্বের একটি সুদৃঢ় প্লাটফর্ম তৈরি হয়। উদ্দীপকের বারেক সাহেব তার বন্ধু সাদেক সাহেবকে উদ্দেশ্য করে বলে, 'আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন। তার শুকরিয়া হিসাবে তোমাকে আল্লাহর ঘর ও রাসুলের কবর যিয়ারত করে আসা উচিত। যা তোমার অতীতের সকল গুনাহ মোচন করে দিবে। হজ এমন একটি ইবাদত যা পবিত্র হয়ে এবং সকল প্রকার পাপ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতে হয়। এর প্রতিদান হলো জান্নাত। এই ইবাদতের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব জাগ্রত হয়। হজ হলো আখিরাতে সাফল্য তথা জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম। হজের মহাসম্মেলন বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বও জাগ্রত করে।

উত্তর

হাসান সাহেবের বক্তব্যে কর্মকাণ্ডে ইসলামের মৌলিক ইবাদত জাকাত ফুটে উঠেছে, যার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি আর্থিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। জাকাত শব্দের অর্থ প্রাচুর্য লাভ করা, সংশোধন করা ইত্যাদি। নিসাব পরিমাণ ধন-সম্পদের যে নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা মানুষের ওপর অবশ্য কর্তব্য তাকে জাকাত বলে। জাকাত ধনী গরিবের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের জনাব হাসান তার বন্ধু সাদেক সাহবেকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু, তোমার সম্পদে গরিবের অধিকার রয়েছে যা দিয়ে দেওয়া উচিত। যা দিলে সম্পদে বরকত হয়। জাকাত সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। জাকাত সমাজে সহানুভূতির সৃষ্টি করে। জাতি, ধর্ম, বর্ণ ও অঞ্চল নির্বিশেষে সমাজের সব মানুষের কল্যাণ সাধন করে। তাছাড়া এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। কেননা অর্থাভাবে বাধ্য হয়ে মানুষ অন্যায় করে, ডাকাতি বা ছিনতাইয়ে লিপ্ত হয়। ফলে সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। মানুষ তার জীবন ও সম্পদ নিয়ে শঙ্কাগ্রস্ত হয়ে পড়ে। জাকাতের সুপ্রভাব বেকার ও অভাবী লোকদের হারাম উপার্জন এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কবল থেকে সমাজকে নিরাপত্তা দান করে। এভাবেই জাকাত সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে।
HSCIslamic Studies 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।