শেয়ারFacebookWhatsApp

অধিকার কত প্রকার ও কী কী?

উত্তর: অধিকার প্রধানত দুই প্রকার। ১. নৈতিক অধিকার-এ অধিকার মানুষের নৈতিক অনুভূতির ওপর নির্ভর করে এবং এগুলো কোনো কর্তৃপক্ষ কর্তৃক রক্ষিত হয় না। ২. আইনগত অধিকার- রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত অধিকারকে আইনগত অধিকার বলে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

অধিকার কত প্রকার ও কী কী?

উদ্দীপক

আল্লাহ তায়ালা মানুষকে নিজ হাতে তৈরি করেছেন। আর পৃথিবীর সকল কিছু তিনি মানুষের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়ার মোহে পরে কিছু মানুষ তাকে বেমালুম ভুলে যায়, আর কিছু মানুষ আল্লাহর ভালোবাসায় দুনিয়াকে ভুলে যায়। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা সর্বপ্রথম নামাজ এবং দুই বি-বাদীর বিষয়ে হিসাব নিবেন। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা একটি আমলের সওয়াব তিনি নিজ হাতে দিবেন এবং সে 'রাইয়ান' নামক দরজা দিয়ে জন্নাতে প্রবেশ করবে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

মৌলিক ইবাদত ৪টি।

উত্তর

অধিকার প্রধানত দুই প্রকার। ১. নৈতিক অধিকার-এ অধিকার মানুষের নৈতিক অনুভূতির ওপর নির্ভর করে এবং এগুলো কোনো কর্তৃপক্ষ কর্তৃক রক্ষিত হয় না। ২. আইনগত অধিকার- রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত অধিকারকে আইনগত অধিকার বলে।

উত্তর

আল্লাহ তায়ালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত অর্থ দাসত্ব করা, গোলামি করা বা আনুগত্য করা। ইসলামি পরিভাষায়, দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি- বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আর এজন্যই মহান আল্লাহ মানব সৃষ্টি করেছেন। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আমি মানুষ ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন। আর পৃথিবীর সকল কিছু তিনি মানুষের জন্য সৃষ্টি করেছেন। আমরা জানি, আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ সৃষ্টি করা হয়েছে। এ বিশ্লেষণ থেকে দু'রকম ইবাদতের ধারণা পাওয়া যায়। এগুলো হলো— 'হাক্কুল্লাহ' বা আল্লাহর হক এবং 'হাক্কুল ইবাদ' বা বান্দার হক। কেবল আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো হাক্কুল্লাহ এর অন্তর্ভুক্ত, যেমন— সালাত, সাওম, হজ, জিকির, তাসবিহ, শোকর ইত্যাদি। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে জবাবদিহি করতে হয় না। আল্লাহ তায়ালা মানুষ এবং অন্যান্য সৃষ্টির প্রতি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন । এগুলোই হাক্কুল ইবাদ। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না।

উত্তর

উদ্দীপকের শেষে সাওমের কথা বলা হয়েছে, যার সামাজিক প্রভাব অপরিসীম। সাওম একটি দৈহিক ইবাদত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাই সাওম ৷ এই ইবাদত পালনের মাধ্যমে যে কেবল ধর্মীয় বিধান পালিত হয় এরূপ নয়; বরং সাওমের সামাজিক গুরুত্বের একটি দিক রয়েছে। সামাজিক অপরাধ দূরীকরণে সাওম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা একটি আমলের সওয়াব তিনি নিজে দিবেন। এটি সাওমকে নির্দেশ করে । আল্লাহ তায়ালা বলেন, সাওম আমার জন্য আর এর প্রতিদান আমিই দিবো। সাওম পালনকারী 'রাইয়ান' নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সাওমের ভূমিকা অপরিসীম। সাওম ব্যক্তিকে মিথ্যাচার, হিংসা-বিদ্বেষ, ঝগড়া, অশ্লীলতা, পরনিন্দা প্রভৃতি পাপাচার থেকে দূরে রাখে। আর তার মধ্যে তৈরি করে সনানুভূতি, ভালোবাসা, সহযোগিতা, তাওকয়া ও সংযম। ফলে গড়ে ওঠে একদল আদর্শিক লোক। যারা একটি কাঙ্ক্ষিত আদর্শিক সমাজ প্রতিষ্ঠা ও পরিচালনা করে। সাওমের প্রভাবে সমাজে কোনো অপরাধ ও অনৈতিক কাজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না । এভাবে সাওমের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হয়। সুতরাং বলা যায়, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সাওমের ভূমিকা অপরিসীম।
HSCIslamic Studies 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।