আহসান চৌধুরী হজ পালন করেছেন।
হজ একটি ফরজ ইবাদত। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। হজ সাম্য, সম্প্রীতি ও বিশ্ব-ভ্রাতৃত্ব সৃষ্টি করে। সকল ভেদাভেদ ভুলে মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়। আহসান চৌধুরী এই ইবাদতটিই পালন করেছেন।
উদ্দীপকের আহসান চৌধুরী সম্প্রতি এমন একটি ইবাদত সম্পাদন করেন যা সাম্য, সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণ। এ ধরনের ইবাদত হজকেই নির্দেশ করে। মানবজীবনে হজের ভূমিকা অপরিসীম। সাম্য, মৈত্রী, শৃঙ্খলা আর ঐক্যবদ্ধের চূড়ান্ত নিদর্শন হলো হজ। হজ ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ বিকাশের এক মোক্ষম সুযোগ। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এত বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। সুতরাং আহসান চৌধুরী মৌলিক ইবাদত হজ পালন করেছেন।