শেয়ারFacebookWhatsApp

রাসুল (স) কে ভালোবাসা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: মুমিন হওয়ার পূর্বশর্ত হলো রাসুল (স)-কে ভালোবাসা। মহান আল্লাহ তায়ালা মানবজাতির কল্যাণের জন্য যুগে যুগে অনেক নবি রাসুল পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম হযরত মুহাম্মদ (স)। তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি। আমরা সবাই তার উম্মত। কাজেই সব রকমের ভালোবাসার ক্ষেত্রে রাসুল (স) হবেন সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিত্ব । তা না হলে ইমানের পরিপূর্ণতা হবে না। রাসুল (স) ঘোষণা দিয়েছেন, যেকোনো ব্যক্তির মুমিন হওয়ার জন্য পূর্বশর্ত হলো তার মধ্যে রাসুল (স)- এর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। কেননা, নবি (স)-এর প্রতি একনিষ্ঠ ভালোবাসা ছাড়া বাস্তব জীবনে তাঁর আদর্শের বাস্তবায়ন করার আন্তরিক ইচ্ছা থাকা অসম্ভব।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

রাসুল (স) কে ভালোবাসা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

ধনাঢ্য আহসান চৌধুরী সম্প্রতি এমন একটি ইবাদত সম্পাদন করেন যা সাম্য, সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণ। তাদের সাথে দেখা করতে এসে স্থানীয় মসজিদের খতিব বলেন— ইসলামে প্রকৃত বৈষম্য নিরসনে যথাযথ ক্ষেত্রে অর্থ ব্যয় গুরুত্বপূর্ণ । ইহাও গুরুত্বপূর্ণ ইবাদত। রাসুল (স) এ ধরনের ইবাদতকে সেতুবন্ধ আখ্যায়িত করেছেন।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

হাদিসের দৃষ্টিতে মুনাফিকের আলামত তিনটি।

উত্তর

মুমিন হওয়ার পূর্বশর্ত হলো রাসুল (স)-কে ভালোবাসা। মহান আল্লাহ তায়ালা মানবজাতির কল্যাণের জন্য যুগে যুগে অনেক নবি রাসুল পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম হযরত মুহাম্মদ (স)। তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি। আমরা সবাই তার উম্মত। কাজেই সব রকমের ভালোবাসার ক্ষেত্রে রাসুল (স) হবেন সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিত্ব । তা না হলে ইমানের পরিপূর্ণতা হবে না। রাসুল (স) ঘোষণা দিয়েছেন, যেকোনো ব্যক্তির মুমিন হওয়ার জন্য পূর্বশর্ত হলো তার মধ্যে রাসুল (স)- এর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। কেননা, নবি (স)-এর প্রতি একনিষ্ঠ ভালোবাসা ছাড়া বাস্তব জীবনে তাঁর আদর্শের বাস্তবায়ন করার আন্তরিক ইচ্ছা থাকা অসম্ভব।

উত্তর

আহসান চৌধুরী হজ পালন করেছেন। হজ একটি ফরজ ইবাদত। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। হজ সাম্য, সম্প্রীতি ও বিশ্ব-ভ্রাতৃত্ব সৃষ্টি করে। সকল ভেদাভেদ ভুলে মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়। আহসান চৌধুরী এই ইবাদতটিই পালন করেছেন। উদ্দীপকের আহসান চৌধুরী সম্প্রতি এমন একটি ইবাদত সম্পাদন করেন যা সাম্য, সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণ। এ ধরনের ইবাদত হজকেই নির্দেশ করে। মানবজীবনে হজের ভূমিকা অপরিসীম। সাম্য, মৈত্রী, শৃঙ্খলা আর ঐক্যবদ্ধের চূড়ান্ত নিদর্শন হলো হজ। হজ ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ বিকাশের এক মোক্ষম সুযোগ। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এত বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। সুতরাং আহসান চৌধুরী মৌলিক ইবাদত হজ পালন করেছেন।

উত্তর

স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত জাকাতকে নির্দেশ করে। জাকাতের সামাজিক প্রভাব অপরিসীম। জাকাত একটি ফরজ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূল স্তম্ভ। জাকাতের মাধ্যমে সম্পদের সুষম বণ্টন, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাস করা সম্ভব। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জাকাত ইসলামের সেতুবন্ধ। স্থানীয় খতিবের বক্তব্যে জাকাতের কথা প্রকাশ পায়। উদ্দীপকের খতিব বলেন, ইসলামের প্রকৃত বৈষম্য নিরসনে যথাযথ ক্ষেত্রে অর্থব্যয় গুরুত্বপূর্ণ। রাসুল (স) এ ধরনের ইবাদতকে সেতুবন্ধ আখ্যায়িত করেছেন। যা জাকাতকেই নির্দেশ করে। জাকাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। জাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। কেননা সমাজে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে তা গরিবদের সচ্ছলতার জন্য ব্যয় করা হবে। জাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এতে করে আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়ে থাকে । ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। তাই পরিশেষে বলা যায়, স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত জাকাতকে নির্দেশ করে। সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCIslamic Studies 2nd Paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।