শেয়ারFacebookWhatsApp

عِبَادَةٌ (ইবাদাতুন) অর্থ কি ?

উত্তর: (ইবাদাতুন) শব্দের অর্থ দাসত্ব বা গোলামি করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

عِبَادَةٌ (ইবাদাতুন) অর্থ কি ?

উদ্দীপক

মহানবি (সা.) মিরাজ রজনীতে মহান আল্লাহর দিদার লাভ করেন এবং উম্মতের জন্য প্রতিদিন পাঁচবার আদায়যোগ্য একটি ইবাদাত নিয়ে আসেন। পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন যে, একমাত্র ইবাদাত করার জন্যই তিনি জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন।

Rajshahi · 2022

উত্তর

(ইবাদাতুন) শব্দের অর্থ দাসত্ব বা গোলামি করা।

উত্তর

প্রশ্নোক্ত বাক্যটি একটি হাদিসের অংশ। রাসুল বলেছেন— الصلوة معراج المؤمنين অর্থ : “সালাত মুমিনের জন্য মিরাজস্বরূপ।” এ হাদিস দ্বারা রাসুল (সা.) বোঝাতে চেয়েছেন যে, মুমিন ব্যক্তি একাগ্রতার সাথে নিয়মিত সালাত আদায় করলে আল্লাহর সাথে তাশাহুদ পাঠের মাধ্যমে সাক্ষাৎ হয়ে যায়। সে আল্লাহর সান্নিধ্য লাভ করে এবং আল্লাহর অতি প্ৰিয় বান্দারূপে পরিগণিত হয়। আল্লাহ ও বান্দার মাঝে যোগসূত্র এই সালাত ।

উত্তর

প্রশ্নোক্ত বাক্যে বলা হয়েছে যে, নিয়মিত যথাযথভাবে সালাত আদায় করলে মানুষ সহজেই যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে । আরবি শব্দে সালাত বলতে সাধারণত নামাজকে বোঝানো হয় নির্দিষ্ট কিছু আরকানসহ নির্দিষ্ট সময়ে আদায়কৃত একটি ইবাদাত হলো সালাত। যা আল্লাহ তায়ালা প্রাপ্ত বয়স্ক সকল মুসলিমের ওপর দৈনিক পাঁচ বার আদায় করা ফরজ করেছেন। উদ্দীপকের প্রশ্নে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ বক্তব্যের তাৎপর্য হলো দিবারাত্রি নির্ধারিত বিভিন্ন সময়ে সালাত আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহকে স্মরণ করে। এভাবে নিয়মিত সালাত আদায়কারী ব্যক্তি যখনই কোনো অন্যায় বা অশ্লীল কাজ করতে যায়, তখনই চিন্তা করে কিছুক্ষণের মধ্যেই তো আমি সালাতে আল্লাহর মুখোমুখী হবো। তাহলে কী করে অশ্লীল অন্যায় কাজে নিয়োজিত হচ্ছি? এই ভেবে সালাত আদায়কারী ব্যক্তি নিজে থেকেই অশ্লীল কাজ থেকে বিরত থাকে। আর এ কথাই মহান আল্লাহ বলেছেন যে, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত রাখে।

উত্তর

সুষ্ঠু, সুন্দর ও আদর্শিক সমাজ গঠনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত ইসলামি জীবনদর্শনের অন্যতম স্তম্ভ। ইসলামে সালাতের গুরুত্ব এতো বেশি যে, সালাত ব্যতীত ইসলামি জীবন কল্পনাই করা যায় না। সালাতকে মুমিন জীবনের সার্বিক ট্রেনিং বলে অভিহিত করা হয়। উদ্দীপকের বর্ণনায় সালাতের বিভিন্ন গুরুত্বের সাথে এর সামাজিক গুরুত্বের কথাও বলা হয়েছে। সালাত ব্যক্তিগত ইবাদাত হলেও সমাজের ওপর এর বিরাট প্রভাব বিদ্যমান। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ একস্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। এতে সামাজিক সম্প্রীতি, একতার বন্ধন, ভ্রাতৃত্ব ও পারস্পরিক মনোভাব সুদৃঢ় হয়ে ওঠে। সালাত মানুষের নৈতিক সত্তা জাগ্রত করে মানুষকে দুর্নীতিমুক্ত প্রকৃত মানুষ হিসেবে বাঁচতে সহায়তা করে। আবার সালাম হলো সাম্যের শ্রেষ্ঠ নমুনা। সালাত আদায়ের সময় ধনী-গরিব সকলে এক কাতারে দাঁড়ায়। সালাত মানুষকে দায়িত্ববোধসম্পন্ন হিসেবে গড়ে তোলে। মহান আল্লাহ বলেন- “নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। (সূরা নিসা : ১০৩)। বস্তুত নির্ধারিত সময়ে নামাজ আদায়ের এ পদ্ধতি মুসলিমকে দায়িত্বশীল ও সময়ানুবর্তী করে গড়ে তোলে । মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ফলে সমাজ অন্যায়, বিশৃঙ্খলা অশান্তি থেকে মুক্ত থাকে। সমাজে শান্তি বজায় থাকে । পরিশেষে বলা যায়, সালাত মানুষকে পূর্ণ সামাজিক মানুষে পরিণত করে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। সর্বোপরি সততা ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে সালাতের বিকল্প নাই ।
HSCIslamic Studies 2nd PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।