শেয়ারFacebookWhatsApp

সালাত শব্দের অর্থ কী?

উত্তর: সালাত শব্দের অর্থ দোয়া, ইসতেগফার, রহমত ও তাসবিহ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সালাত শব্দের অর্থ কী?

উদ্দীপক

জনাব রাহাত ও সাফিন দুই বন্ধু। তারা ইসলামের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিল। রাহাত বলল, ইসলামে মানুষের মাঝে সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টির জন্য বিশেষ একটি ইবাদত আছে, যা পাপ-পুণ্যের মাঝে ঢালস্বরূপ। সাফিন বলল, বন্ধু। মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্যও একটি ইবাদত আছে, যাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে।

Dhaka · 2019

উত্তর

সালাত শব্দের অর্থ দোয়া, ইসতেগফার, রহমত ও তাসবিহ।

উত্তর

মানুষ ও অন্যান্য সৃষ্টির প্রতি উত্তম আচরণ করার মাধ্যমে ইবাদত পালন হয়। ইবাদত দুই ধরনের। যথা- ১. হাক্কুল্লাহ ও ২. হাক্কুল ইবাদ। আল্লাহর সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ইবাদত হলো হাক্কুল্লাহ। আর আল্লাহর সব সৃষ্টির সাথে সম্পৃক্ত ইবাদত হলো হাক্কুল ইবাদ। আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই দায়িত্ব ও কর্তব্য আল্লাহর নির্দেশ অনুসারে পালন করা হয় বলে এর মাধ্যমে মূলত আল্লাহরই ইবাদত করা হয়। আল্লাহ তায়ালা তার সৃষ্টির প্রতি উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। তাই এদের প্রতি উত্তম আচরণ করা ইবাদত হিসেবে গণ্য হবে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জনাব রাহাত সাহেব সাওমের প্রতি ইঙ্গিত করেছেন। সাওম ইসলামের পাঁচটি মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম। সাওম বা রোজা হলো নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কার্যাবলি থেকে বিরত থাকা। সাওম সমাজের মানুষের মাঝে ব্যবধান দূর করে অন্যের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে সাহায্য করে। তাই সহানুভূতি, সহমর্মিতা, সাম্য, ভ্রাতৃত্ব ইত্যাদি প্রতিষ্ঠায় সাওমের ভূমিকা ব্যাপক। এটি যেমন সমাজে সমতা আনে তেমনি ব্যক্তির অন্তরকে পবিত্র রাখে। সাওম পালনের সময় ব্যক্তি মিথ্যাচার, গিবত, যৌনাচার ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখে। যার ফলে শয়তানের কু-মন্ত্রণা থেকে নিজেকে রক্ষা এবং সংযমের চর্চা করা যায়। এজন্যই রাসুল (স) বলেন, 'সাওম হলো ঢালস্বরূপ' (সহিহ বুখারি)। এর বর্ণনা রাহাতের বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকের রাহাত এমন একটি ইবাদতের কথা বলে যা, সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে এবং পাপ-পুণ্যের মাঝে ঢাল হিসেবে কাজ করে । তার এ বক্তব্য নিঃসন্দেহে সাওমকে নির্দেশ করে। কারণ, সাওম পালনের মাধ্যমেই ব্যক্তি পাপ থেকে দূরে থাকতে পারে এবং ধনীরা অভাবীদের কষ্ট উপলব্ধি করতে পারে। তাই বলা যায়, ঢালস্বরূপ ইবাদত হিসেবে এখানে সাওমের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব সাফিনের বক্তব্যে জাকাতের বিষয়টি ফুটে উঠেছে আর এ অর্থনৈতিক প্রভাব খুবই উল্লেখযোগ্য। জাকাত একটি ফরজ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূল স্তম্ভ। জাকাতের মাধ্যমে সম্পদের সুষম বণ্টন, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাস করা সম্ভব। জাকাত দানের ফলে ধনীরা গরিব-দুঃখী মানুষের অভাব ও কষ্টের সাথে পরিচিত হয় এবং গরিব মানুষও তাদের সহানুভূতিতে মুগ্ধ হয়। ফলে ধনী-গরিব উভয়ের মাঝে এক সহযোগিতা ও সহানুভূতির সম্পর্ক তৈরি হয়। এজন্য রাসুল (স) বলেন, 'জাকাত ইসলামের সেতুবন্ধন' (মুসলিম)। সাফিনের বক্তব্যেও বিষয়টি ফুটে ওঠে। উদ্দীপকের সাফিন তার বন্ধু রাহাতকে বলে! মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্য একটি ইবাদত রয়েছে। যাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে। সাফিনের বক্তব্যে ধনী-গরিবের সেতুবন্ধন হিসেবে বিবেচিত জাকাতের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক ক্ষেত্রে জাকাত ইতিবাচক প্রভাব ফেলে। জাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। কেননা সমাজে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে তা গরিবদের সচ্ছলতার জন্য ব্যয় করা হবে। জাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এতে করে আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়ে থাকে। ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। সুতরাং বলা যায়, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে জাকাত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।