উদ্দীপকে উল্লিখিত জনাব আহসান ইসলামের অন্যতম মৌলিক ইবাদাত হজ পালনে ব্যর্থ হয়েছেন। কেননা কোভিড-১৯ এর প্রেক্ষিতে পবিত্র মক্কায় গমনে নিষেধাজ্ঞা ছিল।
বিশ্ব পরিমণ্ডলে সাম্য, মৈত্রী, শৃঙ্খলা আর ঐক্যবোধের চূড়ান্ত নিদর্শন হলো হজ। এ সম্মেলন ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ বিকাশের এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এর চেয়ে বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। এ উপলক্ষে আরবি, আযমী, চীনা, জাপানি, ইউরোপীয়, আমেরিকান, ইরানি, ইরাকি, মিশরি, সুদানি, পাকিস্তানি, বাঙালি, হিন্দুস্তানি, তাতার, তুর্কি, বর্মি, নিগ্রো, সাইবেরীয়ান, মোঙ্গলস, নাইজেরিয়ান ইত্যাদি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতির ধারক এক তাওহিদে বিশ্বাসী। মুসলিম সাদা-কালো, ধনী, নির্ধন, উঁচু-নীচু, মনিব-ভৃত্য নির্বিশেষে একই উদ্দেশ্যে একই স্থানে সমবেত হয়। সেখানে জাতিতে জাতিতে, বর্ণে, বর্ণে, ভাষায় ভাষায়, হৃদয়ে হৃদয়ে ঘটে সত্যিকার মিলন । ইহরামের একই পোশাকে সজ্জিত হয়ে ক্ষুদ্র আত্মবোধের সব রকমের ভেদাভেদের ঊর্ধ্বে ওঠে যায় সবাই। একে অন্যের দেশ, ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, রাষ্ট্র, সমাজ, শিক্ষা ও অর্থনীতি সম্বন্ধে অবহিত হয়ে পরস্পর সমঝোতা ও সৌহার্দ সৃষ্টির সুযোগ পায়। এসব কারণে হজের আন্তর্জাতিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী।