শেয়ারFacebookWhatsApp

'জাকাত কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক'- ব্যাখ্যা করো।

উত্তর: কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মহীন যুবশক্তি জাতীয় সমস্যার অন্যতম প্রধান কারণ। এ অবস্থা নিরসনে জাকাত কার্যকর ভূমিকা পালন করে। রাষ্ট্রীয়ভাবে সংগৃহীত জাকাতের বিপুল পরিমাণ অর্থে ছোট-বড় শিল্পকারখানা গড়ে তোলা যায়। এতে করে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলে জাকাতের হকদারদের স্বাবলম্বী করা যায়। ফলে যুবশক্তি বেকার থাকবে না বরং জাতীয় উন্নতিতে অবদান রাখবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'জাকাত কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক'- ব্যাখ্যা করো।

উদ্দীপক

দুই বন্ধু করিম ও শফিক ইবাদত নিয়ে কথা বলছিল। করিম বলল- ইবাদতের শ্রেষ্ঠ রূপ হলো বান্দার পবিত্র অবস্থায় নিঃশঙ্কচিত্তে সুনির্দিষ্ট সময়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। এটি মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। তখন শফিক বলল, ইসলাম আনুষ্ঠানিক ইবাদতেও গুরুত্ব দিয়েছে। যেমন- বান্দা আত্মার পরিশুদ্ধি, বিশ্বসাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, আত্মত্যাগ ও অর্থের মোহ ত্যাগের পরাকাষ্ঠা দেখায়। বহুমাত্রিক এ ইবাদত বিশ্বশান্তি, সংহতি ও বহু সংস্কৃতির মেলবন্ধন।

Dhaka · 2018

উত্তর

আল্লাহর আদেশসমূহ মেনে চলা ও নিষেধ বর্জন করাই ইবাদত।

উত্তর

কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মহীন যুবশক্তি জাতীয় সমস্যার অন্যতম প্রধান কারণ। এ অবস্থা নিরসনে জাকাত কার্যকর ভূমিকা পালন করে। রাষ্ট্রীয়ভাবে সংগৃহীত জাকাতের বিপুল পরিমাণ অর্থে ছোট-বড় শিল্পকারখানা গড়ে তোলা যায়। এতে করে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলে জাকাতের হকদারদের স্বাবলম্বী করা যায়। ফলে যুবশক্তি বেকার থাকবে না বরং জাতীয় উন্নতিতে অবদান রাখবে।

উত্তর

করিম ইসলামের অন্যতম মৌলিক ইবাদত সালাতের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহ তায়ালা মানুষ ও জীন জাতিকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত আদায় করা। মুসলমানগণ পবিত্র অবস্থায় সুনির্দিষ্ট পদ্ধতিতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এ ইবাদত করে। করিমের বক্তব্যে সালাতের দিকেই ইঙ্গিত রয়েছে। উদ্দীপকের করিম দৈহিক ইবাদত তথা সালাতের পরিচয় ও মাহাত্ম্য তুলে ধরে। সে উল্লেখ করে যে, সালাত মুমিনের জন্য মিরাজ স্বরূপ। তার এ বক্তব্যটি যথার্থ। কেননা সালাত ব্যতীত ইসলামকে কল্পনা করা যায় না। সালাতই ইমান ও কুফরের মধ্যে পার্থক্য করে। বান্দা তার প্রভুর কাছে আত্মসমর্পণের মাধ্যমে তাঁর সাথে সাক্ষাৎ লাভ করে। সালাতের মাধ্যমেই প্রভুর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ নামাজি ব্যক্তির নামাজরত অবস্থায় প্রতিটি কথার জবাব দেন। বান্দা তার মনিবের কাছে আত্মসমর্পণের মাধ্যমে যাবতীয় কু-প্রবৃত্তি ত্যাগ করে তাঁরই আনুগত্যকে স্বীকার করে নেয়। মহানবি (স) এমনভাবে সালাত আদায় করতে বলেছেন যেন আমরা আল্লাহকে দেখছি, আর যদি দেখতে নাও পারি তবে আল্লাহ আমাদের দেখছেন। সুতরাং বলা যায় যে, করিম ইবাদতের শ্রেষ্ঠ রূপ তথা সালাতের প্রতি ইঙ্গিত করেছে।

উত্তর

শফিক বিশ্বশান্তি ও সংহতির মাধ্যম বলে হজকে বুঝিয়েছে। ইসলামের অন্যতম একটি মৌলিক ইবাদত হলো হজ। প্রাপ্তবয়স্ক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জীবনে একবার নির্দিষ্ট সময়ে কতগুলো নিয়ম আদায়ের মাধ্যমে বায়তুল্লাহ তাওয়াফ করাকে হজ বলে। হজ একই সাথে দৈহিক, আর্থিক ও আত্মিক ইবাদত। আর শফিকের উক্তিটি এ দিকটিকেই ইঙ্গিত করেছে। উদ্দীপকে শফিক তার বন্ধুর সাথে বিভিন্ন ধরনের ইবাদতের ব্যাপারে কথা বলার প্রাক্কালে ইসলামের আনুষ্ঠানিক ইবাদতের দিকটি উল্লেখ করেছে। তার মতে হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বিশ্বশান্তি, সংহতি ও সংস্কৃতির মেলবন্ধন হয়। বাস্তবেই শফিকের মন্তব্যটি যথোপযুক্ত। কারণ, হজ বিশ্ব মুসলিমের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে। দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সান্নিধ্যে থেকে একে অন্যের ঘনিষ্ঠ হয়ে ওঠে। কেননা পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয়ে একই পদ্ধতি ও একই জায়গায় অবস্থান করে আল্লাহর ইবাদতের কারণে তাদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। অপরদিকে হজ কেবল ইবাদত নয় বরং মুসলিমদের বিভিন্ন সমস্যার সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিরও একটি ক্ষেত্র। আর এ সবগুলো পন্থা মুসলিমদের মধ্যে ঐক্য, সংহতি ও শান্তি প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, বিশ্বশান্তি, সংহতি ও বহু সংস্কৃতির মেলবন্ধন হিসেবে হজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।