শেয়ারFacebookWhatsApp

"জাকাত সম্পদের প্রবৃদ্ধি ঘটায়।" বুঝিয়ে লেখ।

উত্তর: যাকাত কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সম্পদের প্রবৃদ্ধি ঘটায়। যাকাতের একটি অর্থ বৃদ্ধি পাওয়া। যাকাত সম্পদ পুঞ্জিভূত না রেখে তাতে গতিশীলতা সৃষ্টি করে। যাকাতের অর্থ মানুষের অভাব-অনটন ও দারিদ্র্য নির্মূলে ভূমিকা রাখে। দরিদ্ররা যাকাতের অর্থ সঠিক ব্যবস্থাপনা বা উৎপাদন কাজে ব্যয় করে। ফলে সম্পদের গতিশীলতা সৃষ্টি হয় এবং সম্পদ বৃদ্ধি পায়। অন্যদিকে যাকাত প্রদানকারীদের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সম্পদের পরিমাণ বাড়িয়ে দেন। অর্থাৎ যাকাত সম্পদের প্রবৃদ্ধি ঘটায়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

"জাকাত সম্পদের প্রবৃদ্ধি ঘটায়।" বুঝিয়ে লেখ।

উদ্দীপক

আরমান সাহেব ৫ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে মারা যান। তাঁর একমাত্র ছেলে তানযিল কৌশলে উক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে। সে মা ও একমাত্র বোন তাহমিনাকে না জানিয়ে ঐ টাকা দিয়ে পবিত্র মক্কায় গিয়ে একটি ফরজ ইবাদত সম্পন্ন করে আসল। বিষয়টি জানাজানি হওয়ার পর ভাই- বোনের মধ্যে মনোমালিন্য ও বাদানুবাদ সৃষ্টি হলো। তাদের মা তাদেরকে কোনো রকমে নিবৃত্ত করতে পারলেও একপর্যায়ে তাহমিনা বলল, "আমাদের হক নষ্ট করে তুমি যে ইবাদত করেছ আল্লাহ তা কবুল করবেন না।"

Dhaka · 2017

উত্তর

যে ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দণ্ডায়মান, তা-ই মৌলিক ইবাদত। যেমন- সালাত, যাকাত, হজ, সাওম।

উত্তর

যাকাত কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সম্পদের প্রবৃদ্ধি ঘটায়। যাকাতের একটি অর্থ বৃদ্ধি পাওয়া। যাকাত সম্পদ পুঞ্জিভূত না রেখে তাতে গতিশীলতা সৃষ্টি করে। যাকাতের অর্থ মানুষের অভাব-অনটন ও দারিদ্র্য নির্মূলে ভূমিকা রাখে। দরিদ্ররা যাকাতের অর্থ সঠিক ব্যবস্থাপনা বা উৎপাদন কাজে ব্যয় করে। ফলে সম্পদের গতিশীলতা সৃষ্টি হয় এবং সম্পদ বৃদ্ধি পায়। অন্যদিকে যাকাত প্রদানকারীদের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সম্পদের পরিমাণ বাড়িয়ে দেন। অর্থাৎ যাকাত সম্পদের প্রবৃদ্ধি ঘটায়।

উত্তর

শরিয়তের বিধানমতে তানযিলের কাজটি বৈধ নয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের বিধানগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। ইসলামে মৌলিক ইবাদতের ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি মানুষের অধিকার বা হক আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। তানযিলের কাজে হাক্কুল্লাহ (আল্লাহর হক) আদায় হলেও হাক্কুল ইবাদ (মানুষের হক) লঙ্ঘিত হয়েছে। তানযিল পিতার রেখে যাওয়া সম্পদ দিয়ে মা-বোনকে না জানিয়ে মক্কায় গিয়ে হজ পালন করেছে। কিন্তু ঐ সম্পদে তার মা এবং বোনের হক রয়েছে। তাদের অনুমতি ছাড়া সম্পদ ব্যয় করা ইসলামে বৈধ নয়। এতে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। তাছাড়া ইসলামে হজের ব্যাপারে বলা হয়েছে- সামর্থ্যবান ধনী মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন (আল্লাহর ঘর মক্কা তাওয়াফ) করা ফরজ। এক্ষেত্রে অন্যের টাকা দিয়ে হজ পালন করার কোনো বাধ্যবাধকতা নেই। তাই তানযিল যেহেতু তার মা- বোনকে বঞ্চিত করে তাদের অনুমতি ছাড়া তাদের টাকা দিয়ে হজ পালন করেছে, তা-ই তার হজ ইসলামে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সম্পদের অধিকার থেকে মা-বোনকে বঞ্চিত করার জন্য তাকে শাস্তি পেতে হবে।

উত্তর

তাহমিনার বক্তব্যে হাক্কুল্লাহর পাশাপাশি হাক্কুল ইবাদের গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটায় তার বক্তব্য আমি সমর্থন করি। ইসলামে দুই ধরনের ইবাদতের সমর্থন রয়েছে। একটি হচ্ছে- আল্লাহর সাথে সম্পর্কিত ইবাদত, যাকে হাক্কুল্লাহ বলা হয়। যেমন: সালাত, হজ, যাকাত প্রভৃতি। অন্যদিকে মানুষের ওপর মানুষের যে হক বা অধিকার রয়েছে তা হাক্কুল ইবাদ নামে পরিচিত। ইসলামে দুই ধরনের ইবাদত পালনের প্রতিই গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তানযিল এ বিধান লঙ্ঘন করেছে।আল্লাহর ইবাদত পালন না করলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি মানুষের হক আদায় না করলেও জবাব দিতে হবে। রাসুল (স) বলেছেন, নিশ্চয়ই তোমার ওপর তোমার প্রভুর এবং তোমার শরীরের ওপর তোমার স্ত্রী ও সন্তানের হক রয়েছে। তাই হাক্কুল ইবাদ পালনে অবহেলা বা উপেক্ষা করলে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তানযিল আল্লাহর হক আদায় করতে গিয়ে মানুষের অধিকার হরণ করেছে। সে পিতার গচ্ছিত সম্পদ থেকে মা-বোনকে বঞ্চিত করে হজ পালন করেছে। এ ধরনের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য তাকে পরকালে জবাব দিতে হবে।আল্লাহর হক আদায় না করলে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে বা শাস্তি দিতে পারেন। কিন্তু মানুষের অধিকার লঙ্ঘন করলে অধিকার বঞ্চিত ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করেন, আল্লাহ ততক্ষণ বান্দাকে ক্ষমা করেন না। সুতরাং দেখা যাচ্ছে, ইবাদত পালনের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের অধিকার আদায়েও যত্নশীল হতে হবে। এ প্রেক্ষিতে তাহমিনার বক্তব্য সমর্থনযোগ্য।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।