শেয়ারFacebookWhatsApp

'নিসাব' কী?

উত্তর: জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'নিসাব' কী?

উদ্দীপক

আসিফ ও আরিফ দুই সহপাঠী। প্রতিদিন দুপুরে ক্লাসের বিরতিতে আসিফ ইবাদতগৃহে গিয়ে অন্যদের সাথে একটি ইবাদত পালন করে। কিন্তু তার বন্ধু আরিফ উক্ত ইবাদতটি আদৌ পালন করে না। তাকে ডাকলে নানা অজুহাত দেখায়। সে অন্য বন্ধুদের সাথে গল্প করে সময় নষ্ট করে। ইমাম সাহেব আসিফকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'উক্ত ইবাদত শুধু অশ্লীলতা ও অন্যায় কাজ থেকেই বিরত রাখে না বরং আনুগত্য, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ শেখায়'।

Rajshahi · 2018

উত্তর

জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে।

উত্তর

আল-কুরআন সংকলনের দায়িত্ব পালনের জন্য উসমান (রা)-কে 'জামিউল কুরআন' বলা হয়। হযরত উসমান (রা)-এর খেলাফতকালে কুরআনের বিভিন্ন তিলাওয়াত শোনা যায়। যার ফলে পরবর্তীতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আঞ্চলিক বিকৃতিসম্পন্ন কুরআনের কপিসমূহ সংগ্রহ করেন এবং বিশুদ্ধ একটি কপি রেখে বাকি কপিসমূহ সাহাবিদের ঐকমত্যে পুড়িয়ে ফেলেন। এভাবে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবিত্র কুরআন সংকলিত হয়। এ মহান কাজের জন্য হযরত উসমান (রা) কে 'জামিউল কুরআন' বলা হয়।

উত্তর

আসিফের পালনকৃত ইবাদতটি হলো সালাত। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা ইত্যাদি। ইসলাম যে পাঁচটি রুকনের (ভিত্তি) ওপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো সালাত। আর এ সালাত বা নামাজ আদায়ের দৃষ্টান্তই আসিফের মধ্যে লক্ষণীয়। উদ্দীপকের আসিফ একজন ছাত্র। প্রতিদিন দুপুরে সে ক্লাসের বিরতিতে ইবাদতগৃহে গিয়ে অন্যদের সাথে সংশ্লিষ্ট ইবাদত তথা সালাত আদায় করে। কারণ সে জানে সালাত মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। এর ফলে ইমান মজবুত ও আত্মা পরিশুদ্ধ হয়। এটি মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করেছেন। এগুলো হলো— ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। শরিয়ত অনুমোদিত কারণ ছাড়া কখনোই নামাজ ত্যাগ করা যায় না। কারণ সালাতকে জান্নাতের চাবি বলে ঘোষণা করা হয়েছে। আর এটি কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য নির্দেশ করে। সালাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে— 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে' (সুরা আনকাবুত-৪৫)। এ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা ও আল্লাহর মধ্যে সম্পর্ক তৈরি হয়। আসিফ যেহেতু সালাত আদায় করে, তাই সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে।

উত্তর

উদ্দীপকের ইমাম সাহেবের মন্তব্যে সালাতের সামাজিক শিক্ষা ফুটে উঠেছে। সালাত ব্যক্তির মধ্যে পবিত্র ও পরিশুদ্ধ চেতনার জন্ম দেয়। সালাত আদায়কারী মন্দ, নিষিদ্ধ ও অশ্লীল আচরণ থেকে নিজেকে বিরত রাখে । সালাত মানুষকে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার প্রশিক্ষণ দেয়। যখন রুকু করার কথা তখন রুকু এবং যখন সিজদা করার কথা তখন সিজদা করতে হয়। ইমাম রুকুতে গেলে কেউ সিজদায় চলে যায় না বা ইমাম সিজদায় গেলে কেউ দাঁড়িয়েও থাকে না। এভাবে প্রতিদিন পাঁচবার সামষ্টিক সালাতে শৃঙ্খলার এই কঠোর অনুশীলনের ফলে সমাজজীবনে শৃঙ্খলাবোধের উন্মেষ ঘটে। সালাতের অন্যতম শিক্ষা হচ্ছে আনুগত্য ও আইন মেনে চলার প্রশিক্ষণ। সালাত আদায়কারী একজন ইমামের পেছনে আদায় করে। নির্দ্বিধায় তার নির্দেশনা অনুযায়ী সালাত শুরু করে। রুকু ও সিজদা করে এবং সালাত সমাপ্ত করে। ইমামের আনুগত্য তাদের সমাজের বৃহত্তর অঙ্গনে সমাজের নেতা বা জাতীয় নেতার আনুগত্যের প্রশিক্ষণ দেয়। উদ্দীপকে দেখা যায়, ইমাম সাহেব আসিফকে বাহবা দিয়ে বলেন, উক্ত ইবাদত তথা সালাত শুধু অশ্লীলতা ও অন্যায় কাজ থেকেই বিরত রাখে না বরং আনুগত্য, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ শেখায়। আর উপরের আলোচনা থেকে ইমাম সাহেবের এ বক্তব্যের যথার্থতা পাওয়া যায়। সুতরাং বলা যায়, ইমাম সাহেবের মন্তব্যে সালাতের সামাজিক শিক্ষাটি প্রতিফলিত হয়েছে।
HSCIslamic Studies 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।