জনাব ফয়সাল কোন ইবাদতটি পালন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফয়সাল হজ পালন করেছেন।হজ অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নির্ধারিত সময়ে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। আল্লাহ তায়ালা বলেছেন, "মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য।” (সূরা আলে ইমরান : ৯৭) আল্লাহ তায়ালা আরও বলেছেন, "এবং মানুষের নিকট হজের ঘোষণা দাও। তারা তোমার নিকট আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে, তারা আসবে দূর-দুরান্তের পথ অতিক্রম করে। (সূরা হজ : ৭) উক্ত আয়াতগুলো দ্বারা বিত্তবানদের ওপর হজ পালন ফরজ করা হয়েছে।উদ্দীপকে জনাব ফয়সাল ইবাদতের উদ্দেশ্যে একটি দেশে গমন করেন। সেখানে তিনি পৃথিবীর প্রথম ঘর অর্থাৎ কাবাঘর প্রদক্ষিণসহ নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরে আসেন। তাই বলা যায় জনাব ফয়সাল ইসলামের গুরুত্বপূর্ণ হজ নামক ইবাদতটি 'পালন করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব ফয়সাল কোন ইবাদতটি পালন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর