তুমি কি মনে কর, কোনো একটি ইবাদত আফযালের জীবনে পরিবর্তন এনে দিয়েছে? আফযালের ইবাদতটি চিহ্নিতপূর্বক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি সাওম নামক ইবাদতটি আফজালের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য গ্রহণ ও যৌনাচার থেকে বিরত থাকাকে সাওম বলে।সাওম একটি মৌলিক ফরজ ইবাদত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর ওপর সাওম ফরজ। এ সম্পর্কে পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে- "তোমাদের ওপর সাওম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতগণের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।” (সূরা আল-বাকারা: ১৮৩) হাদিসে কুদসিতে বর্ণিত আছে যে, আল্লাহ পাক বলেছেন, “সাওম আমারই জন্য, আমিই এর প্রতিদান দেব।" সাওমের গুরুত্ব অপরিসীম। সাওমের সওয়াব অনেক বেশি। উক্ত ইবাদতে রিয়া থাকে না। রোযাদার ব্যক্তি নিজে সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। নবিজি (সা.) বলেছেন, "সাওম ঢালস্বরূপ।” এ হাদিসটির মাধ্যমে প্রতীয়মান হয় যে, সাওম পালনকারী সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সৎ কাজ ও সৎ চিন্তার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। যা তাকে আল্লাহর নৈকট্যলাভে সহায়তা করে।উদ্দীপকে আফজালের জীবনে তাই সাওম পরিবর্তন এনে দিয়েছে। কেননা সাওমের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। আর তাকওয়া মানুষকে সমস্ত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রেখে ভালো কাজ করতে সাহায্য করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, কোনো একটি ইবাদত আফযালের জীবনে পরিবর্তন এনে দিয়েছে? …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর