হাবিব হোসেন কোন মৌলিক ইবাদত পালন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হাবিব ইসলামের অন্যতম মৌলিক ইবাদত সালাত আদায় করেছে।সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা দরূদ ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আহকাম আরকানসহ নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত সময়ে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে।সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এছাড়া জুমআর নামাজ, ঈদের নামাজ, বিতরের নামাজ ও তারাবির নামাজ আদায় করাও আবশ্যক। সালাত মুমিনের পরিচায়ক। আল্লাহ তায়ালা এজন্য মুমিনদের বলেছেন, "তোমরা সালাত কয়েম কর এবং যাকাত দাও।” (সূরা বাকারা : ৪৩) তিনি আরও বলেছেন, "তোমরা রুকুকারীদের সাথে রুকু কর।” (সূরা বাকারা: ৪৩) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “সালাত হলো জান্নাতের চাবি।" (মিশকাতুল সালাবিহ) তিনি আরও বলেছেন, "সালাত হলো মুমিনের জন্য মিরাজস্বরূপ।” (ইবনে মাজাহ) সালাত ত্যাগ করা কুফর। এ ব্যাপারে আল্লাহ বলেন-"তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া কোনো কারণ নেই যে, তারা আল্লাহ ও তাঁর রাসুলের সাথে কুফরি করছে। আর তারা সালাতে অলসতার সাথে আসে এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ ব্যয় করে।” (সূরা তাওবা: ৫৪) মহানবি (সা.) আরও বলেন, "মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া।” (ইবনে মাজাহ)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাবিব হোসেন কোন মৌলিক ইবাদত পালন করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর