আবুল হাসেমের উল্লিখিত ইবাদত চিহ্নিত করে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আবুল হাসেমের উল্লিখিত ইবাদতটি হলো যাকাত। যাকাত হলো ইসলামের আর্থিক ইবাদাত। হযরত মুহাম্মদ (সা.) যাকাতকে ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করেছেন। রাসুল (সা.) বলেছেন, “যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।” (বায়হাকি)ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে ধনী-গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি হবে। এতে সমাজে সাম্য, শৃঙ্খলা এবং সম্প্রীতির সৃষ্টি হবে। যাকাত হলো ইসলামের মৌলিক চারটি ইবাদাতের মধ্যে অন্যতম একটি। উদ্দীপকে বর্ণিত আবুল হাশেমের ইবাদতটির সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায়, আবুল হাশেমের উল্লিখিত ইবাদতটি যাকাত। যাকাতের সামাজিক প্রভাব অপরিসীম।যাকাত আদায় করার ফলে সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর হয় যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পকির সৌহার্দ স্থাপন করে। সামাজিক নিরাপত্তা দান করে। কেননা, মানুষ অর্থনৈতিকভাবে অভাব-অনটনে থাকলে বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে যা সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে। যাকাত প্রদানের ফলে সমাজের অভাবী লোকেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয় ফলে অপরাধপ্রবণতা কমে যায় এবং অপরাধ সংখ্যাও কমে যায়। ফলে সামাজিক নিরাপত্তা, শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং মানুষের মাঝে সাম্য তৈরি হয়। তাই বলা যায়, যাকাতের সামাজিক প্রভাব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আবুল হাসেমের উল্লিখিত ইবাদত চিহ্নিত করে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর