উদ্দীপকে বর্ণিত জনাব 'আ' কর্তৃক পালিত ইবাদতটি চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশিষ্ট আলেমে দীনের বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'আ' যাকাতের পরিচয় ফুটে উঠেছে। যাকাত অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। ইসলামি পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদের মালিকের ওপর বছরান্তে তার প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত সম্পদ থেকে শতকরা ২.৫% হারে শরিয়ত নির্ধারিত খাতে প্রদান করাকে যাকাত বলে।দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত একটি কল্যাণকর ইসলামি অর্থব্যবস্থা। যাকাতের মাধ্যমে সমাজে অভাব-অনটন থাকে না এবং অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসে। যাকাত ব্যবস্থার ফলে এক ব্যক্তির সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ থাকে না। যাকাত প্রদানের মাধ্যমে বিত্তশালীদের দানশীল মানসিকতার বিকাশ ঘটে। যার ফলে তারা অনেক জনহিতকর কাজে অর্থব্যয়ে উদ্বুদ্ধ হয়ে ওঠে। এছাড়া যাকাত প্রদানের শরিয়ত নির্ধারিত ৮টি খাতের অনেক খাত আছে যা জনকল্যাণমূলক। যাকাতের অর্থের ফলে সমাজে দুঃখী, দরিদ্র, অভাবীদের সংখ্যা হ্রাস পায়। তাদের দারিদ্র্য বিমোচনের ফলে সমাজ ও রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ফলে দেশীয় ও বহির্বিশ্বের ঋণের দায়ভার থেকে রাষ্ট্র ও জনসাধারণ মুক্তিলাভ করে থাকে। যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের মাঝে সহানুভূতি সৃষ্টি হয়। গরিবরা তাতে গভীরভাবে কৃতজ্ঞ হয়।অতএব উপরিউক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, যাকাত একটি কল্যাণকর অর্থব্যবস্থা। যাকাত ধনী ও গরিবের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে অর্থনৈতিক কার্যক্রম তৃণমূলে সম্প্রসারিত করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং মজবুত অর্থনীতি গড়ে তোলে। তাই বলা যায়, দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব 'আ' কর্তৃক পালিত ইবাদতটি চিহ্নিতপূর্বক তোমার প…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর