ইমাম সাহেবের আলোচিত বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ইমাম সাহেবের আলোচিত বিষয়- মানুষ ও জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য।আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন-পালন 'করেছেন। তিনি আমাদের প্রভু-মালিক। আর এ নিখিল বিশ্বে যা কিছু সৃষ্টি তিনি সবই আমাদের জন্য সৃষ্টি করেছেন। সবই আমাদের সেবায় নিয়োজিত করেছেন। আর আমাদেরকে তাঁরই ইবাদত-বন্দেগি, আনুগত্য ও দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ ঘোষণা করেন, "মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি।” (সূরা আয-যারিয়াত: ৫৬)মুমিন জীবনের অনিবার্য দাবি হলো বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে। যেমন আল্লাহ বলেন, "তাদেরকে তো এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে, তারা নিজেদের দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তাঁরই ইবাদত করবে।” (সূরা বায়্যিনাহ : ৫) এ আয়াতে প্রতীয়মান হয়, ইবাদত করা আবদ عبد-এর কাজ। এ উদ্দেশ্যেই মানুষ সৃষ্টি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমাম সাহেবের আলোচিত বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর