শেয়ারFacebookWhatsApp

জনাব 'প'-এর পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক তার মায়ের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: জনাব 'প' এর পালনকৃত ইবাদতটি হলো 'সালাত'। তিনি দৈনিক পাঁচবার নিয়মিত সালাত আদায় করেন।জনাব 'প'-এর মায়ের মতে সালাতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার বান্দা হিসেবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করেছেন এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের দাসত্ব ও আনুগত্যপ্রকাশ পায়। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যধিক স্মরণ করা হয়। ফলে আল্লাহর ভয়ে সে যাবতীয় অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত থাকে। যেমন- পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "নিঃসন্দেহে সালাত অশ্লীলতা ও দুষ্কর্ম হতে মানুষকে বিরত রাখে।" (সূরা আনকাবুত : ৩৫) আল্লাহর নৈকট্য লাভ করার প্রধান শর্ত হলো আত্মিক পরিশুদ্ধি ও উন্নতি অর্জন। সালাতের প্রভাবে পাপ-পঙ্কিলতা থেকে দূরে থাকার মাধ্যমে বান্দার আত্মিক পরিশুদ্ধি ও প্রশান্তি অর্জিত হয়। নামাজিকে কোনো বিষয়ে অস্থিরতা ও দ্বিধা সংকোচে ভুগতে হয় না।সালাতই মুসলমানদের সর্বোত্তম ইবাদত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ৮২ বার সালাতের কথা উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, মানবদেহের মধ্যে মাথা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইবাদতের মধ্যে সালাত গুরুত্বপূর্ণ।উপরিউক্ত আলোচনায় সালাতের আধ্যাত্মিক গুরুত্ব ও শিক্ষা ফুটে উঠেছে। তাই জনাব 'প'-এর মায়ের বক্তব্যটি যথার্থ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব 'প'-এর পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক তার মায়ের বক্তব্য তোমার প…

উদ্দীপক

জনাব 'প' একজন ধার্মিক ব্যক্তি। তিনি দৈনিক পাঁচবার অত্যাবশ্যকীয় ইবাদত নিয়মিত আদায় করেন। তার মা তাকে বলেন, এ ইবাদতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। অপরদিকে, এলাকার ইমাম সাহেব মানুষ ও জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

কুরআন আরবি শব্দ, এর অর্থ পঠিত, একত্র করা, আবৃত্তি করা, অধ্যয়ন করা প্রভৃতি।

উত্তর

সাওমের দুটি সামাজিক শিক্ষা হলো- ১. ভ্রাতৃত্ববোধ সৃষ্টি: রোজার মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। ধনী ব্যক্তি উপবাসের মাধ্যমে গরিবের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারে। একে অপরের সুখ-দুঃখ উপলব্ধির মাধ্যমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি সৃষ্টি হয়। ২. সদ্ব্যবহারে উদ্বুদ্ধ: রোজা সমাজের অবহেলিত, দিনমজুর মানুষের প্রতি উদারতা ও সদ্ব্যবহারের শিক্ষা দেয়। রাসুল (সা.) রমজান মাসে শ্রমিকের কাজ কিছুটা হালকা করার নির্দেশ দিয়ে বলেন, "যে তার দাসদাসীর কাজকে লাঘব করে দিবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন।” (বুখারি)

উত্তর

ইমাম সাহেবের আলোচিত বিষয়- মানুষ ও জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য।আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন-পালন 'করেছেন। তিনি আমাদের প্রভু-মালিক। আর এ নিখিল বিশ্বে যা কিছু সৃষ্টি তিনি সবই আমাদের জন্য সৃষ্টি করেছেন। সবই আমাদের সেবায় নিয়োজিত করেছেন। আর আমাদেরকে তাঁরই ইবাদত-বন্দেগি, আনুগত্য ও দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ ঘোষণা করেন, "মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি।” (সূরা আয-যারিয়াত: ৫৬)মুমিন জীবনের অনিবার্য দাবি হলো বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে। যেমন আল্লাহ বলেন, "তাদেরকে তো এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে, তারা নিজেদের দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তাঁরই ইবাদত করবে।” (সূরা বায়্যিনাহ : ৫) এ আয়াতে প্রতীয়মান হয়, ইবাদত করা আবদ عبد-এর কাজ। এ উদ্দেশ্যেই মানুষ সৃষ্টি।

উত্তর

জনাব 'প' এর পালনকৃত ইবাদতটি হলো 'সালাত'। তিনি দৈনিক পাঁচবার নিয়মিত সালাত আদায় করেন।জনাব 'প'-এর মায়ের মতে সালাতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার বান্দা হিসেবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করেছেন এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের দাসত্ব ও আনুগত্যপ্রকাশ পায়। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যধিক স্মরণ করা হয়। ফলে আল্লাহর ভয়ে সে যাবতীয় অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত থাকে। যেমন- পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "নিঃসন্দেহে সালাত অশ্লীলতা ও দুষ্কর্ম হতে মানুষকে বিরত রাখে।" (সূরা আনকাবুত : ৩৫) আল্লাহর নৈকট্য লাভ করার প্রধান শর্ত হলো আত্মিক পরিশুদ্ধি ও উন্নতি অর্জন। সালাতের প্রভাবে পাপ-পঙ্কিলতা থেকে দূরে থাকার মাধ্যমে বান্দার আত্মিক পরিশুদ্ধি ও প্রশান্তি অর্জিত হয়। নামাজিকে কোনো বিষয়ে অস্থিরতা ও দ্বিধা সংকোচে ভুগতে হয় না।সালাতই মুসলমানদের সর্বোত্তম ইবাদত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ৮২ বার সালাতের কথা উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, মানবদেহের মধ্যে মাথা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইবাদতের মধ্যে সালাত গুরুত্বপূর্ণ।উপরিউক্ত আলোচনায় সালাতের আধ্যাত্মিক গুরুত্ব ও শিক্ষা ফুটে উঠেছে। তাই জনাব 'প'-এর মায়ের বক্তব্যটি যথার্থ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।