জনাব হাসিব ইসলামের কোন অনুশাসনটি পালন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অর্থনীতিবিদ জনাব 'ক'-এর আলোচিত বিষয়টি যাকাত। নিসাব পরিমাণ সম্পদের মালিক বছরান্তে শরিয়ত কর্তৃক নির্ধারিত খাতে ২.৫% হারে ব্যয় করাকে যাকাত বলে।যাকাত ইসলামের তৃতীয় রুকন বা স্তম্ভ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব অনেক। ইসলামের অন্যান্য ফরজ হুকুমের ন্যায় যাকাতও একটি ফরজ হুকুম। এটি আদায়ের মাধ্যমেই তাকওয়ার গুণ অর্জিত হয়। আল্লাহর নিয়ামতের শোকর আদায় হয়। কেননা ব্যক্তি একমাত্র আল্লাহর ভয় এবং নির্দেশের প্রতি সম্মান দেখিয়েই নিজের কষ্টার্জিত সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় দান করে। আর আল্লাহকে ভয় করে। যথাযথভাবে যাকাত না দিলে পরকালে ধ্বংস অনিবার্য। অর্থাৎ জাহান্নাম অবধারিত। কেননা যাকাত আদায় না করে কৃপণতা প্রদর্শনের শাস্তি সম্পর্কে আল্লাহ তায়ালা এরশাদ করেন, "আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন, তাতে যারা কৃপণতা করে, তাদের জন্য তা মঙ্গল, এটি যেন তারা কিছুতেই মনে না করে, এটি তাদের জন্য অমঙ্গল। যাতে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন, তাই তাদের গলায় বেড়ি হবে।" (সূরা আলে ইমরান: ১৮০)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব হাসিব ইসলামের কোন অনুশাসনটি পালন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর