মুআযের ইবাদতটি চিহ্নিতপূর্বক চরিত্র গঠনে এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হাসিবের শিশুপুত্র মুআযের ইবাদতটি হলো সালাত। সালাত ইসলামের পঞ্চস্তম্ভের ২য় স্তম্ভ। সালাত ইসলামের একটি মৌলিক ইবাদত। সালাত বাধ্যতামূলকভাবে দৈনিক পাঁচবার আদায় করতে করতে হয়। এটি একটি শারীরিক ইবাদত। সালাত আদায় না করলে কবিরা গুনাহ হয়। উদ্দীপকে মুআয নিয়মিত দৈনিক পাঁচবার একক স্রষ্টার প্রতি বাধ্যতামূলক শারীরিক দায়িত্ব পালন করে। যা ইসলামের সালাত বিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং মুআযের ইবাদতটি হলো সালাত। চরিত্র গঠনে সালাতের ভূমিকা অপরিসীম। সালাত একজন ব্যক্তিকে যাবতীয় মন্দ ও গর্হিত তথা অশ্লীল কাজ থেকে বিরত থেকে সুন্দর চরিত্র গঠনে ভূমিকা পালন করে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল আনকাবুত'-৪৫) দিবারাত্রি বিভিন্ন সময় সালাত আদায়ের মাধ্যমে বান্দাহ আল্লাহকে স্মরণ করে। ফলে আল্লাহর ভয় তার মনে জাগ্রত হয়। পরকালের আযাবের কথা তার হৃদয় পটে ভেসে ওঠে। তখন সে যাবতীয় অন্যায় ও অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রাখে। তাই চরিত্র গঠনে একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শেখায় যা সুন্দর চরিত্র গঠনের জন্য অপরিহার্য। এছাড়াও সালাত মানুষকে সময়ের গুরুত্ব, শৃঙ্খলাবোধ এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মুআযের ইবাদতটি চিহ্নিতপূর্বক চরিত্র গঠনে এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর